৭৬ বছরের খরা ঘোচালেন মারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশদের গ্র্যান্ডস্লাম-খরা শেষ পর্যন্ত ঘুচল। গতকাল সোমবার রাতে সার্বিয়ার নোভাক জোকোভিচকে ৭-৬, ৭-৫, ২-৬, ৩-৬, ৬-২ গেমে হারিয়ে ইউএস ওপেন জিতেছেন অ্যান্ডি মারে। মারের এই জয়ে ৭৬ বছর পর কোনো গ্র্যান্ডস্লাম শিরোপার স্বাদ পেল ব্রিটিশরা।ব্রিটিশদের গ্র্যান্ডস্লাম-খরা ঘোচানোর উপলক্ষটা অবশ্য গত বছরই পেয়েছিলেন মারে। গত বছর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছিলেন তিনি। নোভাক জোকোভিচের কাছে হেরে গিয়ে অবশ্য ওই সুযোগটা কাজে লাগানো হয়নি অ্যান্ডি মারের।মারের ইউএস ওপেন জয় ইঙ্গিত দিচ্ছে, দারুণ প্রতিশোধের নেশায় আছেন তিনি! পরপর দুবার প্রতিশোধের আগুন জ্বালালেন এই টেনিস তারকা। জোকোভিচকে হারিয়ে গত বছরের অস্ট্রেলিয়ান ওপেনে হারের শোধটা মারে নিয়েছেন গতকাল। আর কিছুদিন আগে অলিম্পিকে তুলেছিলেন রজার ফেদেরারের ওপর শোধ। ২০০৮ সালে ইউএস ওপেনের ফাইনালে উঠেছিলেন মারে। সেটা ছিল ৭২ বছর পর কোনো ব্রিটিশ খেলোয়াড়ের গ্র্যান্ডস্লাম লড়াইয়ের ফাইনাল। কিন্তু সেবার ফেদেরারের বাধা টপকাতে পারেননি তিনি। সেই ফেদেরারকে হারিয়েই প্রথম ব্রিটিশ খেলোয়াড় হিসেবে গত মাসে অলিম্পিকে সোনা জেতেন মারে। রয়টার্স।