১৬৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসটা ভালোভাবেই শুরু করেছে শ্রীলঙ্কা। তবে তৃতীয় দিন শেষে এখনো তারা পিছিয়ে আছে ৭৬ রানে। পারানাভিতানা ও সাঙ্গাকারার ধীরস্থির ব্যাটিংয়ে এক উইকেট হারিয়ে ৮৮ রান সংগ্রহ করে দিন শেষ করেছে লঙ্কানরা। এর আগে আজ তৃতীয় দিনে পাকিস্তান তাদের প্রথম ইনিংস শেষ করে ৪০৩ রানে।চার উইকেটে ২৮১ রান নিয়ে আজ তৃতীয় দিন শুরু করেছিল পাকিস্তান। দিন শুরুর দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন অধিনায়ক মিসবাহ উল হক। ষষ্ঠ উইকেটে ৪১ রানের জুটি গড়েন সাইদ আজমল ও আসাদ শফিক। ৩২৪ রানের মাথায় আজমলকে আউট করেন ওয়েলেগেদারা। তবে এর পরও লড়াই চালিয়ে গেছেন শফিক। সপ্তম উইকেটে আদনান আকমলকে সঙ্গে নিয়ে আরও ৭০ রান যোগ করেন এই ডানহাতি ব্যাটসম্যান। শেষ পর্যন্ত ৫৯ রান করে সাজঘরে ফেরেন শফিক। পাকিস্তান গুটিয়ে যায় ৪০৩ রানে।১৬৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে মাত্র এক উইকেটের বিনিময়ে ৮৮ রান সংগ্রহ করে বেশ ভালো মতোই এগিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। ২২ রানের মাথায় ওপেনার থিরিমানেকে আউট করেছেন মোহাম্মদ হাফিজ। তবে দ্বিতীয় উইকেটে ৬৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিনের বাকি সময়টা নির্বিঘ্নেই পার করেছেন আরেক ওপেনার পারানাভিতানা ও সাঙ্গাকারা।দুবাই টেস্ট৭৬ রানে পিছিয়ে শ্রীলঙ্কাঅনলাইন ডেস্ক১৬৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসটা ভালোভাবেই শুরু করেছে শ্রীলঙ্কা। তবে তৃতীয় দিন শেষে এখনো তারা পিছিয়ে আছে ৭৬ রানে। পারানাভিতানা ও সাঙ্গাকারার ধীরস্থির ব্যাটিংয়ে এক উইকেট হারিয়ে ৮৮ রান সংগ্রহ করে দিন শেষ করেছে লঙ্কানরা। এর আগে আজ তৃতীয় দিনে পাকিস্তান তাদের প্রথম ইনিংস শেষ করে ৪০৩ রানে।চার উইকেটে ২৮১ রান নিয়ে আজ তৃতীয় দিন শুরু করেছিল পাকিস্তান। দিন শুরুর দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন অধিনায়ক মিসবাহ উল হক। ষষ্ঠ উইকেটে ৪১ রানের জুটি গড়েন সাইদ আজমল ও আসাদ শফিক। ৩২৪ রানের মাথায় আজমলকে আউট করেন ওয়েলেগেদারা। তবে এর পরও লড়াই চালিয়ে গেছেন শফিক। সপ্তম উইকেটে আদনান আকমলকে সঙ্গে নিয়ে আরও ৭০ রান যোগ করেন এই ডানহাতি ব্যাটসম্যান। শেষ পর্যন্ত ৫৯ রান করে সাজঘরে ফেরেন শফিক। পাকিস্তান গুটিয়ে যায় ৪০৩ রানে।১৬৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে মাত্র এক উইকেটের বিনিময়ে ৮৮ রান সংগ্রহ করে বেশ ভালো মতোই এগিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। ২২ রানের মাথায় ওপেনার থিরিমানেকে আউট করেছেন মোহাম্মদ হাফিজ। তবে দ্বিতীয় উইকেটে ৬৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিনের বাকি সময়টা নির্বিঘ্নেই পার করেছেন আরেক ওপেনার পারানাভিতানা ও সাঙ্গাকারা।