৭৭৫ থেকে উইম্বলডনে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কাস উইলিস
মার্কাস উইলিস

অবসরের চিন্তাভাবনাই শুরু করে দিয়েছিলেন মার্কাস উইলিস। আপাতত সে চিন্তা একটু দূরে সরিয়ে রাখতে পারছেন। গত সপ্তাহেও তিউনিসিয়ায় টেনিস প্রশিক্ষক হিসেবে কাজ করা উইলিসই খেলছেন উইম্বলডনে! বিশ্ব টেনিসের র্যা ঙ্কিংয়ে যাঁর অবস্থান ৭৭৫, সেই উইলিসকেই এবার দেখা যাবে উইম্বলডনের সবুজ ঘাসে। প্রথম পর্ব পেরোতে পারলে কিংবদন্তি রজার ফেদেরারের সঙ্গে তাঁর দেখা হয়ে যাবে!
ব্যাপারটা অভাবনীয় হলেও ব্রিটেনের ২৫ বছর বয়সী উইলিস নিজের যোগ্যতাতেই এই অসাধ্য সাধন করেছেন। প্রাক ও মূল বাছাইপর্বে টানা ছয় ম্যাচ জিতে পা রেখেছেন উইম্বলডনের প্রথম রাউন্ডে। র্যা ঙ্কিংয়ে এত পিছিয়ে ছিলেন, মূল বাছাইপর্বেও সরাসরি জায়গা মেলেনি। প্রথমে খেলেছেন প্রাক-বাছাই। সেখানে তিন ম্যাচ জেতার পর মূল বাছাইয়ে জিতেছেন আরও তিনটি ম্যাচ।
বাঁহাতি এই টেনিস খেলোয়াড় এখন অপেক্ষা করছেন ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লামের, ‘উইম্বলডনের অনুশীলন কোর্টে নামার আর তর সইছে না আমার। এটা অসাধারণ এক অনুভূতি।’ সূত্র: এএফপি।