প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিজটার আয়োজক জিম্বাবুয়ে। তবে সে দেশের কোনো প্রতিষ্ঠান নয়, আগামীকাল থেকে শুরু পাঁচ ম্যাচের বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ স্পনসর করছে বাংলাদেশের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। প্রতিষ্ঠানটির একটি সূত্র জানিয়েছে, এই স্পনসরশিপ কিনতে এক লাখ পাঁচ হাজার মার্কিন ডলার (প্রায় ৭৮ লাখ টাকা) গুনতে হয়েছে ইউসিবিকে। টুর্নামেন্টের ট্রফি, প্রাইজমানি, ম্যাচ-সেরার পুরস্কারও দেবে তারা। এরই মধ্যে সিরিজের ট্রফি নিয়ে ইউসিবির কর্মকর্তারা পৌঁছেছেন হারারেতে।