৭৯-০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের তিন ম্যাচে ভারত, থাইল্যান্ড ও দক্ষিণ কোরিয়ার কাছে হেরেছিল মালদ্বীপ। এ ম্যাচেও হারটা ছিল অনুমিত। কিন্তু হারের ব্যবধান যে এত বেশি হবে সেটা বোধ হয় কারও কল্পনাতেই ছিল না। এশিয়ান গেমসের হ্যান্ডবলে জাপানের মেয়েদের হাতে যেন খেলার পুতুল বনে গিয়েছিল মালদ্বীপের মেয়েরা। জাপান জিতেছে ৭৯-০ গোলে! প্রায় মিনিটে মিনিটে গোল খাওয়া মালদ্বীপের গোলরক্ষক নাহিদা আহমেদের একটা দুঃস্বপ্নের দিন গেছে। জাপানের কোনো শটই ফেরাতে পারেননি। অদলবদল করে ১৪ জনকে খেলিয়েছেন জাপান কোচ, গোল পেয়েছেন ১১ জনই! মালদ্বীপের কোচ আবদুল্লাহ সালিম অবশ্য হারের ব্যবধানে খুব একটা বিস্মিত নন, ‘চোটের কারণে আমার খেলোয়াড়দের অবস্থা বেশ খারাপ ছিল। ৪০ শতাংশ খেলোয়াড় খেলেছে চোট নিয়ে।’ এএফপি।