৮ করিন্থিয়ানস সমর্থক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁরা আড্ডা দিচ্ছিলেন করিন্থিয়ানস ফ্যান ক্লাবের সামনে। হঠাৎই বন্দুক হাতে তিন আততায়ীর আগমন। এলোপাতাড়ি গুলি। লাশ হয়ে গেলেন ৮ তরুণ! সিনেমার মতো ঘটনাটি ঘটেছে ব্রাজিলের সাও পাওলোয়। কোনো মাফিয়া চক্রের কাজ বলেই ধারণা সাও পাওলো পুলিশের। করিন্থিয়ানস ফ্যান ক্লাবের সামনেই পড়ে থাকা ৭টি লাশ উদ্ধার করেছে পুলিশ। মারাত্মকভাবে আহত আরেকজনকে উদ্ধার করা হয় পাশের গ্যাসস্টেশন থেকে। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পালমেইরাসের বিপক্ষে পরের দিন ছিল করিন্থিয়ানসের ম্যাচ। খুন হওয়া সমর্থেকরা জয় উদ্যাপনের প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। আইএএনএস।