৮ খেলোয়াড়ের লন্ডন-ভাগ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কাছে অলিম্পিক পদক এখনো স্বপ্ন। তাই বলে অতীতের মতো হাত-পা গুটিয়ে বসে থাকার দিন শেষ। এই সত্যোপলব্ধি করে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) নিয়েছে দীর্ঘমেয়াদি এক পরিকল্পনা। ২০১২ লন্ডন অলিম্পিকে অন্তত একটি পদক জয়ের লক্ষ্যে ৮ খেলোয়াড়কে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের জন্য পাঠানো হচ্ছে লন্ডন।চার শ্যুটার ও চার আর্চার হচ্ছেন সেই ভাগ্যবান ৮ খেলোয়াড়। এর মধ্যে দুজন করে ছেলেমেয়ে। ফেডারেশনের করা খেলোয়াড় নির্বাচন সঠিক মনে করলেই কেবল যাওয়ার প্রক্রিয়া শুরু করবে বিওএ। অন্যথায় নতুন করে খেলোয়াড় নির্বাচন হবে।বিওএর মহাসচিব কুতুবউদ্দিন আহমেদ বলেছেন, ‘আশা করি, জানুয়ারির মধ্যে ৮ খেলোয়াড়কে লন্ডন পাঠিয়ে দিতে পারব। লন্ডনে হাইপারফরম্যান্স ট্রেনিং সেন্টারে ওরা প্রশিক্ষণ নেবে এবং অলিম্পিক পর্যন্ত সেখানেই থাকবে।’কমনওয়েলথ-এশিয়ান গেমসেই যেখানে বাংলাদেশের শ্যুটার-আর্চারদের দুরবস্থা, অলিম্পিক পদক পাওয়ার আকাঙ্ক্ষা সেখানে দূরের স্বপ্ন। তার ওপর বিওএ ও শ্যুটিং ফেডারেশনের পরিকল্পনায় দেখা যাচ্ছে গরমিল। বিওএ চায় লন্ডন অলিম্পিকে পদক জয়ের জন্য শ্যুটার তৈরি করতে। সেরা শ্যুটাররাই তাদের বিবেচনায়।কিন্তু শ্যুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ সেরা শ্যুটারদের পাঠাতে মোটেও রাজি নন, ‘লন্ডনের এই দীর্ঘ মেয়াদের প্রশিক্ষণে সেরা শ্যুটার পাঠিয়ে লাভ হবে না। খোঁজ নিয়ে জেনেছি, লন্ডনে যেখানে প্রশিক্ষণ হবে তা একটা কোচিং স্কুলের মতো। বড়জোড় একাডেমি বলা যায়। ইংল্যান্ডের শ্যুটাররাই সেখানে কোচিং করে না। তারা এখন ফিনল্যান্ডে। কাজেই আমরা সেরাদের পাঠাতে পারি না। অতীতে সেরাদের প্রশিক্ষণে পাঠিয়ে উল্টো ফল হয়েছে। তার চেয়ে উঠতিদের পাঠিয়ে ২০১৬ অলিম্পিকের জন্য তাদের প্রস্তুত করা যায়। আমরা সেটাই করব।’পুরস্কার: এশিয়ান গেমসে সোনাজয়ী ক্রিকেটারদের প্রত্যেককে ১ লাখ টাকা, রুপাজয়ী মহিলা ক্রিকেটারদের ৫০ হাজার ও ব্রোঞ্জজয়ী মহিলা কাবাডি দলের খেলোয়াড়দের ৩০ হাজার টাকা করে পুরস্কার দিচ্ছে বিওএ।