৮ ফেব্রুয়ারি বিসিবির ইজিএম-এজিএম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাহলে আলোর মুখ দেখতে যাচ্ছে আঞ্চলিক ক্রিকেট সংস্থা? আশার রেণু ছড়াচ্ছে গত পরশু অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদের সভা। এই সভাতেই নির্ধারিত হয়েছে বিসিবির এজিএম ও ইজিএমের তারিখ। ক্রিকেট বোর্ডের কাউন্সিলরদের নিয়ে আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এই দুই সভায়ই চূড়ান্ত হয়ে যেতে পারে আঞ্চলিক ক্রিকেট সংস্থার রূপরেখা।বিসিবির প্রধান নির্বাহী মনজুর আহমেদ জানিয়েছেন, ‘একই দিনে ইজিএম এবং এজিএম হবে। তবে সময়টা এখনো ঠিক করা হয়নি। আঞ্চলিক ক্রিকেট সংস্থার গঠনতন্ত্র ছাড়াও সেদিন বিসিবির গঠনতন্ত্রের গুরুত্বপূর্ণ কিছু সংশোধনী অনুমোদন হওয়ার কথা আছে।’ফতুল্লা স্টেডিয়ামের বাইরের মাঠকে ক্রিকেট অনুশীলনের কাজে লাগাতে চায় বিসিবি। সেভাবে মাঠ প্রস্তুত করার জন্য জাতীয় ক্রীড়া পরিষদে প্রস্তাব পাঠানো হবে বলে সিদ্ধান্ত হয়েছে। সভায় গেম ডেভেলপমেন্ট কোচদের চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো, জেলা পর্যায়ে কিউরেটর কোর্স পরিচালনা এবং প্রশিক্ষণের জন্য নির্বাচিত কিউরেটরদের বিদেশে পাঠানোরও সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। সভায় নতুন নীতির অধীনে আম্পায়ারদের বর্তমান গ্রেডিং অনুমোদন করেছে বোর্ড।