৮ ম্যাচ হাতে রেখেই লিগ চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রেঞ্চ লিগে যেন ‘স্বৈরশাসন’ চলছে। প্রতি সপ্তাহে মাঠে নামছে প্যারিস সেন্ট জার্মেই আর হেসেখেলে ম্যাচ জিতছে। ফ্রেঞ্চ লিগে এই মৌসুমে মাত্র এক ম্যাচে হেরেছে পিএসজি। একাধিপত্যের চূড়ান্ত দেখিয়ে কাল ত্রয়াকে ৯-০ গোলে উড়িয়ে দিয়ে লিগ ওয়ান জিতে নিল ইব্রাহিমোভিচের দল। আট ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন পিএসজি।
ন্যূনতম ব্যবধানে ম্যাচ জিতলেই শিরোপা নিশ্চিত—এটা জেনে মাঠে নেমেছিল পিএসজি। কাল ত্রয়ার বিপক্ষে এমন নির্ভার হয়ে খেলতে নেমেই গোলের নেশায় মেতে উঠলেন ইব্রাহিমোভিচ-কাভানিরা। ১৯ মিনিটের মধ্যেই ৩ গোল, কিন্তু আসল অত্যাচার দ্বিতীয়ার্ধে। এই অর্ধে পিএসজি করেছে ৬ গোল। ইব্রাহিমোভিচ নিজেই করলেন ৪ গোল। কালকের ম্যাচে ৪ গোল দিয়ে ফ্রেঞ্চ লিগে নিজের গোলের সেঞ্চুরিও করে ফেললেন ইব্রা। গোলডটকম।