৮০ রানে হেরেছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারলো না বাংলাদেশের মেয়েরা। মহিলা বিশ্বকাপের বাছাইপর্বে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ওয়ানডে স্ট্যাটাসের পথে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছিল বাংলাদেশের মেয়েরা। কিন্তু সেই স্বপ্নযাত্রা সফল হলনা বাংলাদেশের। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ রোববার অনুষ্ঠিত খেলায় বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে ৮০ রানে।সকালে টসভাগ্য সুপ্রসন্নই ছিল বাংলাদেশের। টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিকেরা। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ওয়েস্ট ইন্ডিজ সংগ্রহ করে ২১৭ রান। ক্যারিবীয়দের পক্ষে স্টিফানি টেইলর ৬২ ও শ্যালেন দালি ৬১ রান করেন। বাংলাদেশের পক্ষে খাদিজাতুল কোবরা ও রুমানা ২টি করে উইকেট দখল করেন।জবাবে বাংলাদেশের শুরুটা ছিল সতর্কতায় মোড়া। ধীরে-সুস্থে শুরু করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারানো শুরু করে বাংলাদেশ। সালমা ২৩ রানে ফিরে যান। এরপর একে একে ফিরে যান পান্না ঘোষ (২), চামেলি খাতুন (২৩), ফারজানা হক (১৬), আয়েশা (১৪), শুকতারা (১০)। শেষ পর্যন্ত বাংলাদেশের ইনিংস শেষ হয়ে যায় ৪৭ দশমিক ৪ ওভারে ১৩৭ রানে। দলের পক্ষে শেষপর্যন্ত অপরাজিত থেকে ২৮ রান করেন রুমানা। তাঁর কল্যাণেই পরাজয়ের ব্যবধানটা কিছুটা কমাতে পারে বাংলাদেশ।ওয়েস্ট ইন্ডিজের পক্ষে কুইনটানি দখল করেন ৩ উইকেট।গ্রুপ পর্বে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ-দু’দলই চারটি করে ম্যাচে অংশ নিয়েছে। এরমধ্যে বাংলাদেশ হেরেছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের কাছে। জাপান ও আয়ারল্যান্ডকে হারিয়ে প্রত্যাশার পারদটা ওপরেই তুলেছিল বাংলাদেশের মেয়েরা। ওয়েস্ট ইন্ডিজ জিতেছে তাদের চারটি খেলাতেই।ওয়েস্ট ইন্ডিজের বেধে দেওয়া ২১৮ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে রীতিমতো ধুঁকছে বাংলাদেশের মেয়েরা। ৩৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১০৩ রান। এ পর্যন্ত সর্বোচ্চ ২৩ রান এসেছে সালমা খাতুনের ব্যাট থেকে। আউট হয়েছেন, উইকেটে রয়েছেন রুমানা ও জাহানারা। এর আগে টসে জিতে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। রুমানা ও খাদিজাতুল কোবরার জোড়া উইকেটের কল্যাণে ওয়েস্ট ইন্ডিজ থেমে যায় ২১৭ রানেই।