প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্থে টেস্টে একই সঙ্গে শততম ম্যাচ খেলতে নেমেই ইতিহাস গড়েছিলেন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার দুই অধিনায়ক। অভূতপূর্ব কিছু করার ধারাটা মেলবোর্নেও ধরে রেখেছেন কুক-ক্লার্করা। ইংলিশ অধিনায়ক কুক পরশুই পেরিয়েছেন টেস্টে ৮ হাজার রানের মাইলফলক। কাল এই ক্লাবের নতুন সদস্য হয়েছেন অস্ট্রেলীয় অধিনায়ক ক্লার্ক। টেস্ট ইতিহাসে এই প্রথম একই ম্যাচে দুজন খেলোয়াড় পেরোলেন ৮ হাজার রানের মাইলফলক। ৮ হাজার ছুঁতে টেস্ট অভিষেকের ৯ বছর ৮১ দিন লেগেছে ক্লার্কের, কুকের লেগেছিল ৭ বছর ৩০০ দিন। অভিষেকের পর সবচেয়ে কম সময়ে ৮ হাজার রান করেছেন কুকই। পার্থের তৃতীয় টেস্টে আগের রেকর্ডটি গড়েছিলেন কেভিন পিটারসেন (৮ বছর ১৪৫ দিন)।