৮১ রানেই গুটিয়ে গেল রাজস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতা নাইট রাইডার্স বোলারদের দুর্দান্ত বোলিংয়ের সামনে মাত্র ৮১ রানেই গুটিয়ে গেছে শেন ওয়ার্নের রাজস্থান রয়্যালস। ৩টি উইকেট নিয়ে রাজস্থানের ব্যাটিং বিপর্যয়ের শুরুটা করে দিয়েছিলেন লক্ষ্মীপতি বালাজি। আর নিজের শেষ ওভারে পরপর ২ বলে ২টা উইকেট নিয়ে রাজস্থানের কফিনে শেষ পেরেকটা ঠুকেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। ৪ ওভার বল করে মাত্র ২১ রানে তিনি এই ২ উইকেট তুলে নেন।টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কলকাতার অধিনায়ক গৌতম গম্ভীর। সেই সিদ্ধান্তের যথার্থতা বেশ ভালোমতোই প্রমাণ করেছেন তাঁর বোলাররা। নিয়মিত বিরতিতে উইকেট পতনের মধ্য দিয়ে ৪ ওভার ৪ বল বাকি থাকতেই রাজস্থানের ইনিংস শেষ হয় ৮১ রানে। দলীয় সর্বোচ্চ ২১ রান এসেছে আশোক মানেরিয়ার ব্যাট থেকে। ১৫ রানে ৩টি উইকেট শিকার করেছেন বালাজি।