৮৫ রানের জয় পাকিস্তানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিম্বাবুয়ে সফরে জয়যাত্রা অব্যাহত আছে পাকিস্তানের। ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর এবার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও জয় দিয়েই করেছে সফরকারীরা। মোহাম্মদ হাফিজের দুর্দান্ত অলরাউন্ড পারফরমেন্সে জিম্বাবুয়েকে ৮৫ রানে হারায় পাকিস্তান। ব্যাট হাতে ৭১ রানের ঝোড়ো ইনিংসের পর বল হাতেও দুটি উইকেট নিয়েছেন হাফিজ।টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেলর। কিন্তু শুরু থেকেই জিম্বাবুয়ের বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন দুই পাকিস্তানি ওপেনার মোহাম্মদ হাফিজ ও আসাদ শফিক। উদ্বোধনী জুটিতেই তাঁরা যোগ করেছিলেন ৭৮ রান। দ্বিতীয় উইকেটে রমিজ রাজাকে সঙ্গে নিয়ে আবার ৭৩ রানের জুটি গড়েন হাফিজ। শুরুতেই বড় এই দুটি জুটির সুবাদে অনায়াসেই বড় সংগ্রহের পথে এগিয়ে যায় পাকিস্তান। শেষ পর্যায়ে উমর আকমলের অপরাজিত ২২ এবং সোহেল তানভিরের ১৭ রানের ইনিংস দুটির সুবাদে জিম্বাবুয়েকে ১৯৯ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দেয় তারা।জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই ভুসি সিবান্দা (৭) ও চেপাস জুয়াওয়ের (০) উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে জিম্বাবুয়ে। এরপর মোহাম্মদ হাফিজের দুর্দান্ত বোলিংয়ে নিয়মিত বিরতিতে আসা-যাওয়া করতে থাকেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। পরিণামে ১৬তম ওভারেই মাত্র ১১৩ রান জমা করে অলআউট হয় স্বাগতিকরা। দলীয় সর্বোচ্চ ৩০ রান এসেছে চার্লস কভেন্ট্রির ব্যাট থেকে।৪৮ বলে ৭১ রানের দুর্দান্ত ঝোড়ো ইনিংসটির পর বল হাতেও চারটি উইকেট নিয়ে ম্যাচসেরা মোহাম্মদ হাফিজ। ওয়েবসাইট