আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ২৩৪/৯ (৫০ ওভার)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলফাস্টের স্টরমন্টে অবস্থিত সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাবে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সংগ্রহটা সুবিধার হয়নি। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে জুনায়েদের প্রথম ওয়ানডে সেঞ্চুরি ও সাকিব আল হাসানের হাফ সেঞ্চুরির ওপর ভর করে বাংলাদেশের সংগ্রহ ২৩৪ রান। আয়ারল্যান্ডের চেয়ে বাংলাদেশ যদি নিজেদের ভালো দল হিসেবে দাবি করে, তাহলে আজ বাংলাদেশের সংগ্রহটা দেশবাসীকে হতাশই করবে।আয়ারল্যান্ডের অধিনায়ক উইলিয়াম পর্টারফিল্ড টসে জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে পাঠান। মেঘলা ও ঠান্ডা আবহাওয়ায় ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ছিল ভয়াবহ। মাত্র ২৮ রানেই তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকে দল। উদ্বোধনী দুই ব্যাটসম্যান ইমরুল কায়েস ও তামিম ইকবাল আউট হন ৫ রান করে। জহুরুল ইসলাম করেন ৩ রান। এর পর সাকিব ও জুনায়েদের মধ্যে গড়ে ওঠে ১০৭ রানের জুটি। বলা যায়, এই জুটিটিই বাংলাদেশের সম্মান রক্ষা করে। সাকিব ৭৮ বলে ৫০ রান করেন। জুনায়েদ ১২৩ বলে ১০০ রান করেই আউট হয়ে যান। পরে অধিনায়ক মাশরাফি ১৫ ও মাহমুদউল্লাহ ১৪ রান করেন। শেষদিকে আবদুর রাজ্জাক ৯ রান এবং সৈয়দ রাসেল ২ রান করে আপরাজিত থাকলে বাংলাদেশের সংগ্রহ ২৩০ পার হয়। শেষ পর্যন্ত দলের স্কোর দাঁড়িয়েছে ৯ উইকেটে ২৩৪ রান। আয়ারল্যান্ডের পক্ষে র‌্যাংকিন ৪৩ রানে ৩টি, স্টার্লিং ও জনস্টন ৪০ ও ২৪ রানে ২টি করে উইকেট দখল নেন।সংক্ষিপ্ত স্কোরবাংলাদেশ ২৩৪/৯ (৫০ ওভার)জুনায়েদ ১০০, সাকিব ৫০র‌্যাংকিন ৩/৪৩, জনস্টন ২/২৪