৯ উইকেটের দুর্দান্ত জয় দিল্লির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেখর ধাওয়ান ও ক্যামেরন হোয়াইটের ভালো ব্যাটিংয়ে ভর করে দিল্লি ডেয়ারডেভিলসকে জয়ের জন্য ১৮৮ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিল ডেকান চার্জার্স। কিন্তু এই কঠিন লক্ষ্যটাকেও একেবারে ছেলেখেলা বানিয়ে দিলেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ান এই ওপেনারের ঝোড়ো ব্যাটিংয়ে ২০ বল হাতে রেখেই ৯ উইকেটের দুর্দান্ত জয় তুলে নিয়েছে দিল্লি। মাত্র ৫৪ বলে ১০৯ রানের ম্যাচ-জয়ী ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ওয়ার্নার। আর এই জয় দিয়ে আইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটাও ভালোমতোই বজায় রাখল শেবাগের দিল্লি।১৮৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই সাজঘরে ফিরেছিলেন অধিনায়ক বীরেন্দর শেবাগ। কিন্তু এরপর বাকিটা সময় ডেকান চার্জার্সের বোলারদের শুধু হতাশাতেই ডুবিয়েছেন ডেভিড ওয়ার্নার ও নামান ওঝা। দ্বিতীয় উইকেটে ১৮৯ রানের ম্যাচ-জয়ী জুটি গড়ে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন এই দুই ব্যাটসম্যান। ৬৪ রান করেন ওঝা।এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শেখর ধাওয়ানের ৮৪ ও ক্যামেরন হোয়াইটের ৬৫ রানের ইনিংস দুটির সুবাদে স্কোর বোর্ডে ১৮৭ রান জমা করে ডেকান চার্জার্স।