৯ জনে ক্যাচ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের স্কোর কার্ডটা ভালোভাবে খেয়াল করেছেন? একজন মাত্র এলবিডব্লু, বাকি ৯ জন ক্যাচ আউট হয়েছেন ৯ ভিন্ন ফিল্ডারের হাতে! আগের ২০১৭ ম্যাচে ৯ জন ভিন্ন ফিল্ডারের ক্যাচ টেস্ট ক্রিকেট দেখেছে মাত্র দুবার। দুবারই ব্রিজটাউনে। প্রথমটি ১৯৯৮ সালে, ইংল্যান্ডের প্রথম ইনিংসে ক্যাচ নিয়েছিলেন ৯ ক্যারিবিয়ান ফিল্ডার। শুধু ব্রায়ান লারা নিয়েছিলেন দুটি। পরেরটি ২০০২ সালে, এবার উল্টো প্রান্তে ওয়েস্ট ইন্ডিজ। তাদের প্রথম ইনিংসে ৯টি ক্যাচই নিয়েছিলেন ৯ কিউই ফিল্ডার। লারাকে বোল্ড করে বাকি উইকেটটি পেয়েছিলেন ভেট্টোরি। প্রথম শ্রেণীর ক্রিকেটের সুদীর্ঘ ইতিহাসেই এমনটা ঘটেছে আর মাত্র একবার। ১৯৬৭ সালের কাউন্টি চ্যাম্পিয়নশিপে নর্দাম্পটনশায়ারের প্রথম ইনিংসে ক্যাচ নিয়েছিলেন লিস্টারশায়ারের ৯ জন। এলবিডব্লুতে বাকি উইকেটটি নিয়েছিলেন মুশতাক মোহাম্মদ।