৯ বছর পর...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে আরাধ্য পদকটা পেলেন ভেরা চেকলোভা। এথেন্স অলিম্পিকের নয় বছর পর চেক ডিসকাস থ্রোয়ার গলায় ঝোলাতে পারলেন একটা ব্রোঞ্জ। পরশু প্রাগে ঘটা করেই ৩৪ বছর বয়সী চেকলোভাকে আনুষ্ঠানিকভাবে পদক হস্তান্তর করেছে চেক অলিম্পিক কমিটি। এথেন্সে ব্রোঞ্জজয়ী বেলারুশের মেয়ে ইরিনা ইয়াতচেঙ্কোর পদক কেড়ে নেওয়াতেই শিকে ছিঁড়েছে চতুর্থ হওয়া চেকলোভার। গত বছর ধরা পড়ে ইয়াতচেঙ্কো নিষিদ্ধ শক্তিবর্ধক অ্যানাবোলিক স্টেরয়েড নিয়েছেন। এর পরই গত ডিসেম্বরে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) ইয়াতচেঙ্কোর পদক কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। এথেন্সে ৬৭.০২ মিটার দূরত্বে চাকতি ছুড়ে সোনা জিতেছিলেন রাশিয়ার নাতালিয়া সাদোভা। রুপা জেতেন গ্রিসের আনাস্তাসিয়া কেলেসিদু। এএফপি।