৯০ বছর বয়সে এমন কারিশমা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এভাবেই পায়ে বল নাচাচ্ছিলেন বৃদ্ধা মেরি নর্দাজেন। ছবি: ভিডিও ফুটেজ থেকে।
এভাবেই পায়ে বল নাচাচ্ছিলেন বৃদ্ধা মেরি নর্দাজেন। ছবি: ভিডিও ফুটেজ থেকে।

বয়স আসলেই একটা সংখ্যা। না হলে, নরওয়ের ৯০ বছর বয়সী এক বৃদ্ধা কীভাবে এমন অবলীলায় ফুটবল নাচাতে পারেন তাঁর পায়ের ওপর!
মেরি নর্দাজেন নামের এই বৃদ্ধার বল নাচানোর একটি ভিডিও ইদানীং দারুণ জনপ্রিয় হয়েছে নরওয়েতে। সামাজিক যোগাযোগের মাধ্যমে রীতিমতো ‘ভাইরাল’ তাঁর এই ভিডিও। সবাই অবাক-বিস্ময়ে দেখছেন এই ‘বিস্ময়-বৃদ্ধা’র ফুটবল কারিশমা।

পায়ের ওপর বল নাচিয়ে দারুণ একটা রেকর্ডও আছে এই মেরি নর্দাজেনের। আজ থেকে ৭৫ বছর আগে, ১৫ বছর বয়সে পায়ের ওপর ১ হাজার তিনবার বল নাচিয়ে রেকর্ড করেছিলেন তিনি। আজ ৯০ বছর বয়সেও সেই প্রতিভায় ধুলো জমেনি এতটুকুও। না, আগের মতো হাজার বার বল নাচাতে পারেন না। কিন্তু এই বয়সে যা করছেন, বয়সের তুলনায় সেটিকে ১৫ বছর বয়সের সেই কীর্তির চেয়ে কম মনে হচ্ছে না মোটেও।

লিওনেল মেসি কিংবা ক্রিস্টিয়ানো রোনালদো মেরি নর্দাজেনের এই ভিডিও ফুটেজটি দেখেছেন কিনা জানা নেই। দেখে থাকলে বৃদ্ধা মেরি নর্দাজেনে নিশ্চয় মুগ্ধ হবেন এ সময়ের এই দুই বিশ্বসেরা।
ভিডিও দেখতে ক্লিক করুন: