৯০ রানের হার ইংল্যান্ডের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ছুঁড়ে দেওয়া ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের শিকার হয়েছে ইংল্যান্ড। নিয়মিত বিরতিতে উইকেট পতনের মধ্য দিয়ে মাত্র ৮০ রানেই গুটিয়ে গেছে ইংলিশ ইনিংস। খেলার বাকি ছিল আরও ৫.৩ ওভার। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেছেন ওপেনার ক্রেইগ কেইসওয়েটার। মাত্র ১২ রান দিয়ে চারটি উইকেট শিকার করেছেন হরভজন সিং।১৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কখনোই বড় কোন জুটি গড়ে তুলতে পারেননি ইংলিশ ব্যাটসম্যানরা। তৃতীয় উইকেটে ইয়ন মরগান ও ক্রেইগ কেইসওয়েটারের করা ২১ রানের জুটিটিই ছিল দলের পক্ষে সর্বোচ্চ। ভারতীয় স্পিনারদের মোকাবিলা করতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে হালেস, রাইট মরগানদের। হরভজন সিং চার ওভার বল করে মাত্র ১২ রানের বিনিময়ে নিয়েছেন চারটি উইকেট। আরেক স্পিনার পিযুস চাওলা চার ওভার বল করে দিয়েছেন ১৩ রান। উইকেট নিয়েছেন দুইটি।এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোভাবেই করেছে ধোনি বাহিনী। তৃতীয় ওভারে ওপেনার ইরফান পাঠানের উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে ৫৭ রানের জুটি গড়ে ভারতকে শক্ত ভিত্তি গড়ে দিয়েছিলেন গৌতম গম্ভীর ও বিরাট কোহলি। ১১তম ওভারে কোহলিকে আউট করে ইংলিশ শিবিরে কিছুটা স্বস্তি ফেরান গ্রায়েম সোয়ান। তৃতীয় উইকেটে এবার গম্ভীরের সঙ্গে জুটি বাঁধেন রোহিত শর্মা। এই জুটিতে তাঁরা যোগ করেন ৩৮ রান। ১৬তম ওভারে দলীয় ১১৯ রানের মাথায় সাজঘরে ফেরেন গম্ভীর। চতুর্থ উইকেটে রোহিত শর্মা ৪৭ রানের ঝোড়ো এক জুটি গড়েন অধিনায়ক ধোনির সঙ্গে। এই ৪৭ রান আসে মাত্র ২৩ বলে।