৯০০তম ম্যাচ খেললেন ফেদারার
২০১০ সালটা খুব একটা ভালো কাটেনি রজার ফেদেরারের। অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জয় দিয়ে বছরটা শুরু হলেও এরপর আর কোনো গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের স্বাদ পাননি। রাফায়েল নাদালের কাছে হারিয়েছেন পুরুষ এককের শীর্ষস্থানটিও। কিন্তু এ বছরই একটা মাইলফলক পার করলেন এই সুইডিশ টেনিস তারকা। খেলে ফেললেন ক্যারিয়ারের ৯০০তম ম্যাচ। ৯০০ ম্যাচের মধ্যে তিনি জিতেছেন ৭২৭টিতে।৯০০তম ম্যাচটা ফেদারার উদযাপন করেছেন স্টকহোম ওপেনের দ্বিতীয় রাউন্ডে টেলর ডেন্টকে ৬-১, ৬-২ সেটে হারিয়ে।১৯৯৮ সালে ক্যারিয়ার শুরু শুরুর পর ফেদারার জিতেছেন ১৬টি গ্র্যান্ড স্লাম শিরোপা। এ বছরই ২০টি গ্র্যান্ড স্লাম জেতার প্রত্যাশা ব্যক্ত করেছিলেন তিনি। এবার এক হাজারটি ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করেছেন ফেদারার। আর এটা তেমন কঠিনও মনে করছেন না তিনি। ‘আমরা প্রতিবছর গড়ে ৫০টি ম্যাচ খেলি। তা হলে কয়েক বছরের মধ্যেই এটা হয়ে যাওয়া উচিত।’ বলেছেন ফেদারার।—বিবিসি অনলাইন