৯১ রান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইকেল ক্লার্কের ব্যাটে এখন রানের ফল্গুধারা। একের পর এক অসাধারণ ইনিংস উপহার দেওয়া অস্ট্রেলীয় অধিনায়ক কালও খেললেন দুর্দান্ত এক ইনিংস। কাল ৯১ রান করেই ক্লার্ক ছুঁয়েছেন আরেক ব্যাটিং কিংবদন্তি ব্রায়ান লারার রেকর্ড। তবে লারা কিংবা ক্লার্ক কেউই হয়তো ভুলেও চাননি এই রেকর্ডটি। নব্বইয়ের ঘরে কেই বা আউট হতে চায়। টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি তিনবার ৯১ রানে আউট হয়েছেন এই দুই ব্যাটসম্যানই। এবারের আগে ২০০৪ সালে নাগপুরে ভারতের বিপক্ষে ও পরের বছরই লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ৯১ রানে আউট হয়েছিলেন ক্লার্ক।