৯২ রানে মাঠ ছাড়লেন শচীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শততম আন্তর্জাতিক সেঞ্চুরির জন্য কত অপেক্ষা! অথচ একটা সেঞ্চুরির কাছাকাছি গিয়েও ইচ্ছে করে মাঠ ছাড়লেন শচীন টেন্ডুলকার। অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি ম্যাচে আজ ব্যক্তিগত ৯২ রানে থাকার সময় ‘রিটায়ার্ড আউট’ হন ভারতের এই লিটল মাস্টার।শচীনের মতো ব্যক্তিগত ৫৭ রানে ইচ্ছে করে মাঠ ছাড়েন ভিভিএস লক্ষ্মণও। ক্রিকেট অস্ট্রেলিয়া চেয়ারম্যান একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের খেলা শেষে সফরকারী ভারতের সংগ্রহ ৬ উইকেটে ৩২০ রান। ৫৬ রানে অপরাজিত আছেন রোহিত শর্মা। এর আগে ভারতীয় বোলারদের হতাশায় ডুবিয়ে প্রথম ইনিংসে ৬ উইকেটে ৩৯৮ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে চেয়ারম্যান একাদশ। ১৮২ রানে অপরাজিত থাকেন টম কুপার। ওয়েস রবিনসন করেন ১৪৩ রান। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোর:চেয়ারম্যান একাদশ প্রথম ইনিংস: ৩৯৮/৬, ঘোষণাকুপার ১৮২*, রবিনসন ১৪৩যাদব ৩৯/৩, ওঝা ১৪৯/২ভারত প্রথম ইনিংস: ৩২০/৬(প্রথম দিনের খেলা শেষে)শচীন ৯২, লক্ষ্মণ ৫৭, রোহিত ৫৬*ক্যামেরন বয়ছি ৭৪/২টস: ভারত