প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক ইনিংসে সবচেয়ে বেশি ১৫টি ছয়, আগের রেকর্ড ছিল ১২টি (ওয়েস্ট ইন্ডিজের জেভিয়ার মার্শালের কানাডার বিপক্ষে ২০০৮ সালে)। রান তাড়া করে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস, আগের সর্বোচ্চ অপরাজিত ১৮৩ (মহেন্দ্র সিং ধোনি, বিপক্ষ শ্রীলঙ্কা, ২০০৫)। বাউন্ডারি থেকে সর্বোচ্চ রান (১৫ চার ও ১৫ ছয়ে ১৫০ রান), আগের রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবসের (২১ চার ও ৭ ছয়ে ১২৬, বিপক্ষ অস্ট্রেলিয়া, ২০০৬)। দেড় শতাধিক রানের ইনিংসগুলোর মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেট (১৯২.৭০), আগের সর্বোচ্চ ১৫৭.৬৫ ছিল হার্শেল গিবসের (অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১১ বলে ১৭৫)। ওয়ানডেতে অস্ট্রেলিয়ার ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস, আগের সর্বোচ্চ ১৮১ (ম্যাথু হেইডেন, বিপক্ষ নিউজিল্যান্ড, ২০০৭)।