৯৭ শতাংশই একাদশে চান জিয়াকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিয়াউর রহমানকে একাদশে দেখতে চান প্রথম আলোর পাঠকেরা।
জিয়াউর রহমানকে একাদশে দেখতে চান প্রথম আলোর পাঠকেরা।

প্রথম আলো অনলাইনের নতুন বিভাগ ‘আপনি যখন নির্বাচক’-এর নতুন ভোটাভুটিতে প্রচুর ভোট পেয়েছেন সদ্যই বাংলাদেশ স্কোয়াডে ঢোকা জিয়াউর রহমান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১ হাজার চার জন পাঠক বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে তাঁদের পছন্দের একাদশ নির্বাচন করেছেন। এর মধ্যে জিয়াকে ভোট দিয়েছেন ৯৭৯ জন। সর্বোচ্চ ১ হাজার তিন ভোট পেয়েছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। সবচেয়ে কম ভোট পেয়েছেন ফরহাদ রেজা। পাঠক ও দর্শকদের সমালোচনার মুখে থাকা ফরহাদ পেয়েছেন ২৫ ভোট।

এখন পর্যন্ত বিশ্বকাপে একটি ম্যাচেও না খেলা মুমিনুল হক ও সোহাগ গাজীকেও একাদশে দেখতে চান পাঠকেরা। মুমিনুল পেয়েছেন ৮৫১ ভোট, সোহাগ ৮৩৫টি। পুরো ফিট না হলেও মাশরাফি বিন মুর্তজার প্রতি আস্থা দেখিছেন ৯২১ জন। ফরহাদের পাশাপাশি পাঠকেরা দলে দেখতে চান না আবদুর রাজ্জাককেও (৩৪৩ ভোট)। তরুণ ক্রিকেটার সাব্বির রহমানও পাঠকদের আস্থা পাননি (৪৭৪ ভোট)।

এই লিংকে গিয়ে আপনি বাংলাদেশের প্রতি ম্যাচের আপনার একাদশ বেছে নিতে পারবেন: (https://www.prothomalo.com/player_selection)। প্রতি ম্যাচের আগে প্রথম আলোর পাঠকদের একাদশ ঘোষণা করা হবে। আজকের ম্যাচের অফিসিয়াল একাদশের সঙ্গে যেসব পাঠকদের একাদশ মিলে যাবে, তাঁদেরকে বিজয়ী ঘোষণা করা হবে।

আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম আলোর পাঠকদের বেছে নেওয়া বাংলাদেশের একাদশটি এমন: সাকিব আল হাসান (১০০৩ ভোট), মুশফিকুর রহিম (১০০৩ ভোট), এনামুল হক (৯৯৮ ভোট), জিয়াউর রহমান (৯৭৯ ভোট), তামিম ইকবাল (৯২৯ ভোট), মাশরাফি বিন মুর্তজা (৯২১) মুমিনুল হক (৮৫৯ ভোট), সোহাগ গাজী (৮৪২ ভোট), আল-আমিন (৮২৬ ভোট), মাহমুদউল্লাহ (৬৯৫ ভোট) এবং নাসির হোসেন (৬৬৩ ভোট)।