প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেঞ্চুরিয়নে ১ রানের জন্য সেঞ্চুরি পাননি আব্রাহাম ডি ভিলিয়ার্স। পরের দিন ঢাকায় শেষ বিকেলে ৯৭ রানে আউট শাহরিয়ার নাফীস। তবে এক রানের জন্য আরেকজনও বড় একটি মাইলফলক ছুঁতে পারেননি। কাল সেঞ্চুরিয়নে মধ্যাহ্নবিরতির কিছু আগে মাহেলা জয়াবর্ধনে যখন আউট হলেন, তাঁর নামের পাশে চার-চারটি ৯। একটি রান হলেই ১০ হাজার টেস্ট রান হয়ে যায়। একটিতে প্রথমে উঠে গেল সাবেক লঙ্কান অধিনায়কের নাম। টেস্টে এ পর্যন্ত ১০ হাজার রান করেছেন আটজন এবং ওয়ানডেতে নয়জন। তবে তাঁদের কেউই ৯৯৯৯ রানের মাথায় আউট হননি অথবা এই রান নিয়ে ম্যাচ বা ইনিংস শেষ করেননি।