'অতিথি' খেলোয়াড়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধরা যাক, বিশ্বকাপে ইতালি-ব্রাজিল ম্যাচ হচ্ছে। ব্রাজিলের জাতীয় সংগীত গাওয়ার সময় শুধু ১১ জন ব্রাজিলিয়ান নন, চাইলে গলা মেলাতে পারেন দুজন ইতালিয়ানও। পিএসজির থিয়াগো মোত্তা ও ভেরোনার রোমুলু ইতালির হয়ে খেলবেন বটে, কিন্তু দুজনই বেড়ে উঠেছেন ব্রাজিলের আলো-হাওয়ায়। একই অবস্থা হতে পারে ইতালি-আর্জেন্টিনা ম্যাচেও। পার্মার গ্যাব্রিয়েল পালেত্তা ও জুভেন্টাসের পাবলো অসভালদো তো আর্জেন্টাইন বংশোদ্ভূতই। দলে ‘বিদেশিদের’ এই আধিক্য সহজভাবে নিতে পারছেন না ইতালির অনেকেই। ‘ইতালি দলে খেলা কোনো সান্ত্বনা পুরস্কার নয়। প্রকৃত ইতালিয়ানদের জায়গা কেড়ে নেওয়া অনুচিত’—ইতালির জনপ্রিয় রাজনৈতিক দল নর্দার্ন লিগের প্রতিনিধি মাত্তেও সালভিনি নিজের অসন্তোষ জানালেন এভাবে। এএফপি।