'অদক্ষ' কোচ জাইলস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে ডাচ-লজ্জা নিয়ে দেশে ফিরে গেছেন ব্রড-বোপারারা। সাবেক ক্রিকেটাররা সমালোচনা তো করছেনই, ইংল্যান্ড ক্রিকেট দলকে ধুয়ে দিচ্ছে সে দেশের পত্রপত্রিকা। এর পরও দলটির স্থায়ী কোচ হতে আগ্রহী বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশনে আসা অ্যাশলি জাইলস। জাইলস ছাড়াও ইংল্যান্ড ক্রিকেট দলে অ্যান্ডি ফ্লাওয়ারের উত্তরসূরি হওয়ার দৌড়ে আছেন অস্ট্রেলিয়ার ট্রেভর বেলিস, ইংল্যান্ডের সাবেক কোচ পিটার মুরস এবং নটিংহামশায়ার কোচ মিক নিউয়েল। কোচ হিসেবে কাকে ইসিবি নিয়োগ দেবে সেটি পরের ব্যাপার, তবে জাইলসের প্রতি আগেভাগেই অনাস্থা জানিয়েছেন মাইকেল কারবেরি। ইংল্যান্ড ওপেনার বলছেন, মানব-ব্যবস্থাপনায় দক্ষ নন জাইলস। অকালেই কেভিন পিটারসেনের আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তির পেছনেও মানব-ব্যবস্থাপনায় জাইলসের অদক্ষতাকে দায়ী করছেন কারবেরি। ওয়েবসাইট।