‘অধিনায়কত্ব তো আমার নিয়ন্ত্রণে নেই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের পর আর টেস্ট খেলেনি ভারত। ভিভিএস লক্ষ্মণকেও তাই থাকতে হয়েছে মাঠের বাইরে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে দলের সহ-অধিনায়ক তিনি। মাঠে ফেরার আগে বর্তমান ক্রিকেটের সবচেয়ে স্টাইলিশ ব্যাটসম্যানের এই সাক্ষাৎকার ভারতের হয়ে সর্বশেষ মাঠে নেমেছেন ৬ মাস আগে, এই বয়সে মাঠের বাইরে থাকার জন্য তো সময়টা একটু বেশিই...ভিভিএস লক্ষ্মণ: এই সময়টা আমি ভালোভাবেই কাজে লাগিয়েছি...জাতীয় ক্রিকেট একাডেমিতে অনেক কাজ করেছি। মূলত ফিটনেস নিয়েই খেটেছি। দেশের হয়ে মাত্র একটা ফরম্যাটে খেলাটা নিশ্চয়ই কঠিন?লক্ষ্মণ: চার বছর ধরেই এটা হয়ে আসছে, সর্বশেষ ওয়ানডে খেলেছি ২০০৬ সালের ডিসেম্বরে...নিঃসন্দেহে এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ। ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজের জন্য প্রস্তুতিটা কেমন হয়েছে?লক্ষ্মণ: হায়দরাবাদের রঞ্জি স্কোয়াডের গ্রীষ্মকালীন ক্যাম্পে ট্রেনিং করেছি। ফিটনেসের ক্ষেত্রে বলতে পারি, এনসিএর ট্রেনারের দেওয়া প্রোগ্রাম আমি একনিষ্ঠভাবে অনুসরণ করে আসছি।  ওয়েস্ট ইন্ডিজে আপনাকে স্বাগত জানাবে ‘নতুন’ একটা ড্রেসিংরুম, নতুন কোচ (ফ্লেচার), নতুন ফিল্ডিং কোচ (ট্রেভর পেনি)...আপনার কোনো ভাবনা?লক্ষ্মণ: ইংল্যান্ডের হয়ে দারুণ রেকর্ড নিয়ে আমাদের সঙ্গে এসেছেন ফ্লেচার। ২০০৫-০৬ সালে ভারতে ইংল্যান্ডের সফরের সময় তাঁর সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল আমার। আমি নিশ্চিত, তাঁর কোচিংয়ে আমরা আরও সামনে এগিয়ে যাব।  গ্যারি কারস্টেনকে মিস করবেন না?লক্ষ্মণ: অবশ্যই...আমরা সবাই ওকে মিস করব। আমার ও দলের সবার ওপর গ্যারির প্রভাব ছিল অনেক। মানুষ হিসেবেও ও অসাধারণ। এত দ্রুত গ্যারি আরেকটা জাতীয় দলের দায়িত্ব নেওয়ায় কি আপনি বিস্মিত?লক্ষ্মণ: বিস্মিত নই। দেখুন, গ্যারি পেশাদার। আমার মনে হয় না, আমাদের দেশেও এমন কেউ আছে যে নিজের দেশকে কোচিং করানোর সুযোগ হাতছাড়া করবে। গ্যারি ঠিকই করেছে, দক্ষিণ আফ্রিকার কোচ হওয়ায় ওর স্ত্রী ও দুই বাচ্চাকে এখন অনেক বেশি সময় দিতে পারবে।  ওয়েস্ট ইন্ডিজে আপনার প্রথম সফর ছিল অভিষেক মৌসুমেই (১৯৯৬-৯৭)। ক্যারিবিয়ানে প্রথম পা রাখার অনুভূতিটা কেমন ছিল?লক্ষ্মণ: ভীতিকর কিছু নয়, আমি বরং রোমাঞ্চিত ছিলাম। ক্লাইভ লয়েড, ভিভ রিচার্ডস, অ্যান্ডি রবার্টস, মাইকেল হোল্ডিংয়ের মতো বিশ্বজয়ীদের দেখে দেখে ও তাঁদের সম্পর্কে পড়ে আমি বেড়ে উঠেছি...তাঁদের সঙ্গে হাত মেলানো...আমার মনে আছে, রোহান কানহাই ও ওয়েস হলের সঙ্গেও দেখা করেছিলাম। গত বছরটা তো আপনার দারুণ কেটেছে (৬৭ গড়ে ৯৩৯ রান), কোনো রহস্য কি আছে?লক্ষ্মণ: ২০১০ সালটা আমার জন্য দারুণ ছিল। দলের জন্যও, আমরা টেস্ট ক্রিকেটে এক নম্বরই থেকেছি, কঠিন কিছু পরিস্থিতিতে ঘুরে দাঁড়িয়েছি। ব্যক্তিগতভাবে, মনে হয় না আলাদা কিছু করেছি। ২০০১ সাল থেকে যে ভূমিকা ছিল, ২০১০ সালে এর চেয়ে ব্যতিক্রম কিছু হয়নি। পি সারা ওভালে অপরাজিত ১০৩, মোহালিতে অপরাজিত ৭৩ আর কিংসমিডে ৯৬—গত বছর আপনার এই তিনটি ইনিংসের মাঝে কোনটিকে স্পেশাল বলবেন?লক্ষ্মণ: দলের জন্য তিনটি ইনিংসই ছিল গুরুত্বপূর্ণ, তিনটি ম্যাচই আমরা জিতেছি। তবে উইকেটের কারণেই সম্ভবত কিংসমিডের ইনিংসটা বেশি স্পেশাল। আন্তর্জাতিক ক্রিকেটে এটা আপনার ১৫তম বছর। এই দীর্ঘ যাত্রার সবচেয়ে উপযুক্ত বর্ণনা কী হতে পারে? লক্ষ্মণ: অসাধারণ...অসাধারণ অভিজ্ঞতা, যা থেকে অনেক কিছু শিখেছি। আমি পরিণত হয়েছি, এই যাত্রা আমাকে সাফল্যকে সামলানো আর ব্যর্থতার সঙ্গে মানিয়ে নিতে শিখিয়েছে। একজন ক্রীড়াবিদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এই বছরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী?লক্ষ্মণ: ধারাবাহিক হওয়া...ওয়েস্ট ইন্ডিজে, ইংল্যান্ডে ও অস্ট্রেলিয়ায় টেস্ট ম্যাচগুলোয় আমার ভূমিকা যথাযথভাবে পালন করা। আশা করি, ম্যাচজয়ী পারফরম্যান্স আরও দেখাতে পারব। ইংল্যান্ডে এখনো আমার কোনো সেঞ্চুরি নেই। সামনের চার ম্যাচের টেস্ট সিরিজে এই ছোট্ট ব্যক্তিগত লক্ষ্যটা পূরণ করতে পারলে ভালো লাগবে।  ২০০৬-০৭ মৌসুমের দক্ষিণ আফ্রিকা সিরিজের পর এই প্রথম আপনি সহ-অধিনায়ক, এ জন্য ‘প্রস্তুতি’ কেমন?লক্ষ্মণ: পদের কারণে কোনো কিছু বদলে যায় না। সিনিয়র হিসেবে আমি সব সময়ই চেষ্টা করি তরুণদের সাহায্য করতে। আমার সিনিয়ররাও আমাকে সাহায্য করেছিল, এখন আমার দায়িত্ব এই সময়ের নতুনদের সাহায্য করা।  দেশকে নেতৃত্ব দিতে না পারার হতাশা নেই? লক্ষ্মণ: জাতীয় দল ছাড়া সব পর্যায়েই আমি অধিনায়কত্ব করেছি। দেখুন, অধিনায়কত্ব তো আমার নিয়ন্ত্রণে নেই। দারুণ সব অধিনায়কের নেতৃত্বে খেলতে পেরেছি বলে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সম্পর্কে যদি কিছু বলতে বলি...লক্ষ্মণ: এমএস দুর্দান্ত...সবাইকে ও যেভাবে একই চোখে দেখে এটা বিস্ময়কর, সব সময়ই ধীরস্থির ও শান্ত থাকে...ও এমন ব্যালান্সড এটা দারুণ একটা গুণ। বিদেশি পত্রিকার সৌজন্যে