‘অধিনায়কের আগে আমি পারফরমার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধিনায়কত্ব হারানোয় কোনো ক্ষোভ নেই। তবে যেসব অভিযোগে অধিনায়কত্ব গেল, সেসবের কিছু ব্যাখ্যা দিলেন সাকিব আল হাসান। কাল বিসিবি অফিসে সংবাদমাধ্যমের সঙ্গে সদ্য সাবেক অধিনায়কের কথোপকথনের চুম্বক অংশ তুলে ধরা হলো এখানে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া প্রসঙ্গেসাকিব আল হাসান: বোর্ড যেটা ভালো মনে করেছে, সেটা করেছে। এ নিয়ে কিছু বলব না। বোর্ড হয়তো ভেবেছে, এতে ক্রিকেটের উপকার হবে। নেতৃত্বগুণের অভাব প্রসঙ্গেসাকিব: এটা বলা কঠিন। তবে আমার কাছে তেমন কিছু মনে হয়নি। বাইরে থেকে অন্য রকম মনে হতেই পারে। অধিনায়কত্ব থেকে সরানোর ব্যাপারটি বোর্ড আগে জানায়নিসাকিব: তাঁরা আমাকে ডাকতে পারতেন। তবে তাঁরা যেহেতু সেটা জরুরি মনে করেননি, এ নিয়ে কিছু বলতে চাই না। হেড অব ডেলিগেশন এবং নির্বাচককে ড্রেসিংরুমে না থাকতে বলা প্রসঙ্গেসাকিব: কোচই আমাকে প্রথম এ কথা বলেন। জানি না, কোচ পরে ওনাদের কী বলেছেন। তবে আমরা এ রকম কিছু বলিনি। কোচ বলেছিলেন, ‘আমি তাদের ড্রেসিংরুমে থাকতে নিষেধ করেছি।’ আমি তখন বলেছি, ঠিক আছে। কোচ এটাও বলেছিলেন, ‘তোমাদের সমস্যা না থাকলেও তারা ড্রেসিংরুমে থাকলে কিছু সমস্যা হবেই...।’ হেড অব ডেলিগেশন এবং নির্বাচক সব সময়ই ড্রেসিংরুমে থাকেন। এ নিয়ে আমাদের কখনো কোনো সমস্যা ছিল না। ড্রেসিংরুমে কোচের সঙ্গে বাদানুবাদ প্রসঙ্গেসাকিব: সব বিষয় নিয়েই পুরো দল একসঙ্গে আলোচনা করে। এখন এ আলোচনাকে যদি কেউ অন্যভাবে নেয়, তাহলে ভিন্ন ব্যাপার। সেদিন কোচের সঙ্গে একটি বিষয় নিয়ে মতবিরোধ হয়েছিল, তবে সেটা কখনোই ঝগড়ার পর্যায়ে যায়নি। আর কোচও বলেছেন, কারও কোনো ব্যাপারে ভিন্নমত থাকলে সেটা সে বলতে পারে। অধিনায়কত্ব হারাতে হবে ভেবেছিলেন কি নাসাকিব: সে রকম মনে হয়নি। এটা তো আর কেউ আশা করে না। তবে নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে আমার কোনো সমস্যা হবে না। অধিনায়ক, সহ-অধিনায়কের বিরুদ্ধে আচরণগত সমস্যার অভিযোগ উঠেছেসাকিব: কোন আচরণ নিয়ে আপত্তি, সেটিই তো জানি না। কাউকে সালাম না দেওয়াটা আচরণবিধি ভঙ্গের কারণ কি না, বলতে পারব না। আসলে ঠিক কী কারণে আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠছে, সেটা আমাকে বুঝতে হবে। আমি সব সময় টিম মিটিংয়ে গিয়েছি, সময়মতো অনুশীলনে গিয়েছি। তাই জানতে হবে আচরণবিধি ভাঙার অভিযোগ কী কারণে উঠছে। টেস্টের একাদশে আশরাফুলের অন্তর্ভুক্তির বিষয়ে অধিনায়ক, সহ-অধিনায়কের বিরোধিতা নিয়ে বক্তব্যসাকিব: এটা অনেক বড় ইস্যু। কারণ, একাদশ নির্বাচন নিয়ে আমরা চারজন মিলে মিটিং করেছিলাম সেদিন এবং এই চারজনের মধ্য থেকেই কেউ সেটা ফাঁস করেছে। এখন যিনি এটা করেছেন, আমি তো বলব তিনিই মূল অপরাধী। ওখানে সবাই সবার মতামত দিচ্ছিল। সেরা দল নির্বাচনের জন্যই চলছিল আলোচনাটা। যে সেটা বাইরে বলে দিয়েছে, অপরাধী তো সে-ই! দলে গ্রুপিংয়ের অভিযোগ সম্পর্কেসাকিব: সে রকম কিছু আমার চোখে পড়েনি। এখন দলে একজনের সঙ্গে আপনার তো বাড়তি ঘনিষ্ঠতা থাকতেই পারে। অধিনায়কত্ব হারানোর পর দলে তাঁর ভূমিকা প্রসঙ্গেসাকিব: অধিনায়কের আগে আমি পারফরমার। কাজেই ভালো খেলার প্রতি মনোযোগ দেব। নতুন অধিনায়ককে সমর্থন দেব। আবারও যদি অধিনায়কত্বের প্রস্তাব আসেসাকিব: সেটা তখন দেখা যাবে। অত দূরের ভাবনা এখনই ভাবছি না।