‘অনেক সময়ই হতাশা ঘিরে ধরেছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বস্তি, আনন্দ না হতাশ....অনুভূতি কেমন....শচীন টেন্ডুলকার: অনুভূতিটা আসলে মিশ্র। বিরাটের সঙ্গে যখন ব্যাটিং করছিলাম, মনে হচ্ছিল ২৭০-২৭৫ এই উইকেটে ভালো রান। ২৯০ তাই মোটামুটি ভালো রানই ছিল। শেষ ৩ ওভারে ওদের ৩৩ রান প্রয়োজন ছিল, তখনো পর্যন্ত ম্যাচ মোটামুটি আমাদের নিয়ন্ত্রণেই ছিল। ওদের ব্যাটসম্যানরা দারুণ কিছু শট খেলে ম্যাচ বের করে নিয়ে গেল। সেই সময়ের অনুভূতি আর কখন মনে হলো সেঞ্চুরি হবে...টেন্ডুলকার: প্রথমেই স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছি। কোনো কিছুই সহজে আসে না, সব সময়ই চেষ্টা করে যেতে হয়। আর আমি আসলে নিজের রানের দিকে তাকাচ্ছিলাম না। স্কোরবোর্ডের দিকে তাকিয়ে রানরেট, দলের রান—এসব দেখছিলাম। কিন্তু নিজের রান নয়। আর সেঞ্চুরি পাওয়া মানেই সব শেষ নয়। আমার লক্ষ্য ছিল দলকে বড় স্কোর এনে দেওয়া।৯৯ থেকে শততম সেঞ্চুরি ছুঁতে এত অপেক্ষা....টেন্ডুলকার: এই সময়টা আসলেই বেশ কঠিন ছিল। কারণ আমার মনে হয়েছে, আমি ভালোই ব্যাটিং করছিলাম। ইংল্যান্ডে...মুম্বাইয়ে এত কাছে গেলাম সেঞ্চুরির (৯৪), কিন্তু কোনো এক কারণে হচ্ছিল না। অস্ট্রেলিয়ায় প্রথম দুই টেস্টে খুব ভালো ব্যাটিং করছিলাম। কিন্তু ‘১০০’, ওই সংখ্যাটার দেখা কেন জানি পাচ্ছিলাম না। এখন খুশি যে শেষ পর্যন্ত এটা করতে পেরেছি। এখন খেলার দিকে আরও বেশি মন দিতে পারব।আসল ঈশ্বর কি ক্রিকেট ঈশ্বরের পরীক্ষা নিল এত দিন....টেন্ডুলকার: প্রথমেই বলি, আমি ঈশ্বর নই। আমি একজন ক্রিকেটার, আমি শচীন! ৯৯তম সেঞ্চুরির পর শততম সেঞ্চুরির মূল্যটা আপনারাই আমাকে বুঝতে শিখিয়েছেন। তবে ব্যাপারটা সহজ ছিল না, সময়টা ছিল কঠিন পরীক্ষার...অনেকেই এই সময়ে আমাকে সহায়তা করেছেন। অনেক অনেক শুভাকাঙ্ক্ষী আমার জন্য প্রার্থনা করেছেন...তাঁদের বলছি, প্রার্থনা করে যান...।শততম সেঞ্চুরির পর ভাবতে পেরেছিলেন, এত অপেক্ষা করতে হবে...টেন্ডুলকার: বিশ্বকাপের সময় আপনারাও এসব লেখেননি। আপনারাও নিশ্চয়ই ভাবেননি, এত অপেক্ষা করতে হবে! আমিও ভাবতে পারিনি। ইংল্যান্ড সিরিজের আগে থেকেই এসব শুরু হলো। বলাবলি হচ্ছিল, আমি ওয়েস্ট ইন্ডিজ সফরে যাইনি, কারণ সেঞ্চুরিটা নাকি ইংল্যান্ডে করতে চাই। আরে, সেঞ্চুরি কি এমন পরিকল্পনা করে করা যায় নাকি? প্রতিটি ব্যাটসম্যান মাঠে নামে সেঞ্চুরি করার জন্য, সেঞ্চুরি করলে এই তৃপ্তি থাকবে যে দলে অবদান রাখতে পারলাম। যেকোনো ব্যাটসম্যানকে জিজ্ঞেস করুন, বলবে, আমি সেঞ্চুরি করতে চাই। তবে ৯৯ থেকে শততম সেঞ্চুরির এই ভ্রমণটা এক দিক থেকে আমার ভালো লেগেছে। ক্রিকেটার হিসেবে আমার ধৈর্য, আমার সামর্থ্যের দারুণ পরীক্ষা হয়েছে। এত এত প্রশ্ন উঠেছে! কিন্তু যারা এমন সময়ের মধ্য দিয়ে যায়নি, তাদের এমন প্রশ্ন থাকবেই, কিন্তু উত্তর খুঁজে পাবে না।মাঝে সেঞ্চুরিহীন সময়টায় হতাশা...টেন্ডুলকার: সত্যি বলতে, অনেক সময়ই হতাশা ঘিরে ধরেছে। আমিও তো মানুষ! আমারও আবেগ আছে। আমিও হতাশ হয়েছিলাম আর এসব কিছুটা প্রভাব ফেলেই। আর অনেকেই অনেক কথা লিখেছে। কেউ পক্ষে, কেউ বিপক্ষে। আমি ওসব পড়ি না। নিজের কাজে ব্যস্ত থাকি। জীবনে উত্থান-পতন থাকেই, সবারই এই অভিজ্ঞতা হয়, সব ক্রিকেটারেরও হয়। এসব নিয়ে আমি খুব একটা ভাবি না। ভাগ্য তো আর আমার নিয়ন্ত্রণে নেই...ওল্ড ট্রাফোর্ডে প্রথম সেঞ্চুরি থেকে মিরপুরে শততম সেঞ্চুরি, এই লম্বা ভ্রমণ...টেন্ডুলকার: শততম সেঞ্চুরি পাওয়াটাই ছিল সবচেয়ে কঠিন!পরাজয়ের কারণ বোলারদের ব্যর্থতা, নাকি ব্যাটিংয়ে ২০-৩০ রান কম...টেন্ডুলকার: দেখুন, দিনের শেষে অনেক মতামতই দেওয়া যায়, কারণ এটা দিনের শেষ, শুরু নয়! ২৯০ বেশ ভালো রান ছিল, আর কখনো কখনো প্রতিপক্ষকেও প্রাপ্য কৃতিত্ব দিতে হয়। ওরা দারুণ খেলেছে, খুব ভালোভাবে রান তাড়া করেছে। আমাদের বোলাররা সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু ক্রিকেটে এমন দিন আসতেই পারে। অস্ট্রেলিয়া তো ৪৩৪ করেও হেরেছে, তখন কাকে দায় দেবেন! বোলারদের জন্য আজকের দিনটা ছিল কঠিন। অনেক সময় তো ২২৫ করেও ম্যাচ জিতে যাই...ক্রিকেটে এমন হতেই পারে। বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে সেঞ্চুরি...টেন্ডুলকার: সত্যি বলতে, আমি জানতামই না। আর পরিসংখ্যান নিয়ে আমি মাথা ঘামাই না। এসব ভাবলে অনেকটা সময় নষ্ট হবে, এর চেয়ে অনুশীলনে সময় কাটানোকেই ভালো মনে করি। তবে প্রথম সেঞ্চুরি জেনে ভালো লাগছে।বাংলাদেশের পারফরম্যান্স...টেন্ডুলকার: আমার ধারণা, বাংলাদেশ বেশ ভালো দল, ‘আন্ডাররেটেড’ দল। সেদিন তো পাকিস্তানকেও প্রায় হারিয়ে দিয়েছিল, আজ আমাদের হারাল। এতে এটাই প্রমাণ করে, বাংলাদেশ উন্নতি করছে। অথচ এখনো অনেকেই এমনভাবে কথা বলে, যেন বাংলাদেশ ক্রিকেট খেলতেই জানে না! আর এমন নয় যে বাংলাদেশ ৩-৪ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে, বেশ কিছুদিন ধরেই তো খেলছে। বেশ কিছু ভালো ভালো ক্রিকেটারও আছে—সাকিব, তামিম...অধিনায়ক মুশফিক...পরবর্তী মাইলফলক...টেন্ডুলকার: আমি মাইলফলকের জন্য খেলি না। আমি ক্রিকেট খেলি উপভোগ করি বলে। মাইলফলক-টলক আপনারাই সৃষ্টি করেছেন, আপনারাই এসব লেখেন। আমি রেকর্ডের জন্য খেলি না।অবসর ভাবনা...টেন্ডুলকার: অবসর নেওয়ার সিদ্ধান্ত নিলে আপনাদের সবাইকে জানাব। কারও কাছে লুকাব না। এটা নিয়ে চিন্তার কিছু নেই। যত দিন উপভোগ করছি, দলে অবদান রাখতে পারছি, খেলে যাব।