‘অপ্রতিদ্বন্দ্বী’ নেইমার মুগ্ধ মেসিতেই
লাতিন ভাষায় ‘হোর্স কনকার্স’ অর্থ ‘অপ্রতিদ্বন্দ্বী’। ফুটবলের অভিধানেও এটার অর্থ অনেকটা তা-ই। সেই ১৯৭০ সালে পেলে জিতেছিলেন এই পুরস্কার। গত পরশু আবার জিতলেন এটা নেইমার। ব্রাজিলিয়ান লিগে বাকিদের চেয়ে যোজন-যোজন এগিয়ে থাকার সুবাদেই এই বরমাল্য পেলেন নেইমার। পুরস্কারটা তাঁর হাতে তুলে দিয়েছেন আরেক গ্রেট রোনালদিনহো। অ্যাটলেটিকো মিনেইরোর এই ফুটবলার অবশ্য নিজেই পেয়েছেন ‘গোল্ডেন বল’ পুরস্কার। ওয়েবসাইট।এদিকে ব্যালন ডি ’অরের লড়াইটা এখন ছোট হতে হতে সীমাবদ্ধ হয়েছে তিনজনের বৃত্তে। সান্তোস স্ট্রাইকার নেইমার অবশ্য শেষ তিনে ঠাঁই পাননি। তবে লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, আন্দ্রেস ইনিয়েস্তাদের মাঝে একজনকে বেছে নিতে একদমই কুণ্ঠাহীন নেইমার, ‘ইনিয়েস্তা দারুণ, রোনালদোও তা-ই। কিন্তু আমার চোখে মেসি এখনো ১ নম্বর।’ এর আগেও অবশ্য কয়েকবার নিজের মেসিপ্রীতির কথা জানিয়েছেন এই স্ট্রাইকার।