শেষ পর্যন্ত যিনি লড়তে জানেন, ভাগ্য হয়তো তাঁর দিকেই মুখ তুলে তাকায়। বাংলাদেশের আসিফ হোসেন খান অবিশ্বাস্যভাবে একটা শট খারাপ করতেই সুযোগ এসে গেল হাতের মুঠোয়। এসএ গেমস শ্যুটিংয়ে ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলের সোনা জিতে গেলেন দিল্লির ছেলে ইমরান হাসান খান অভিনন্দন। আপনাকে দেখে খুবই উচ্ছ্বসিত লাগছে...ইমরান হাসান খান: ধন্যবাদ। উচ্ছ্বসিত তো লাগবেই, দেখলেন না কীভাবে জিতলাম। এমন নাটকীয়তা কমই দেখা যায় শ্যুটিং রেঞ্জে...ইমরান: হ্যাঁ, কমই দেখা যায়। শেষ শটের আগের শট পর্যন্ত আসিফ পয়েন্ট ৬ এগিয়ে ছিল। ও খারাপ না করলে আমি হয়তো সোনা জিততে পারতাম না। সাধারণত যেখানে স্কোর ১০-এর আশপাশে থাকার কথা, সেখানে আসিফ করলেন ৬! আপনি তো সৌভাগ্যবান...ইমরান: হ্যাঁ, অবশ্যই আমি লাকি। আসিফ পারেনি চাপের কারণে। আসিফের কোনো দোষ নেই। ওর পেছনে অনেক সমর্থন ছিল, মিডিয়ার অনেক আগ্রহ আর হুড়োহুড়ি দেখলাম। এসব দেখে ও বোধহয় চাপ নিয়ে ফেলেছে। আপনি চাপমুক্ত থাকলেন কীভাবে?ইমরান: আসিফ আর আমার ব্যাপারটা আলাদা। আসিফ দেশে খেলছে। গোটা দেশ তার পেছনে। আমার ওই চাপটা ছিল না। আমি ভেবেছি, যা হওয়ার হবে, টেনশনের কিছু নেই। তাই স্কোরবোর্ডের দিকে আমি তাকাইনি। আসিফ তাকিয়েছে। এতে ওর সমস্যা হয়েছে বলতে চাইছেন?ইমরান: একটু তো হয়েছেই। শ্যুটারের কাজ লাইনে দাঁড়াবেন, একের পর এক গুলি মারবেন। তার পর ফল দেখবেন। আমি শ্যুট অফে ওয়ান বাই ওয়ান শট নিয়ে গেছি শুধু। আপনাদের সেরা শ্যুটার এমনকি দ্বিতীয় সারির শ্যুটাররাও আসেননি এই গেমসে। কেন?ইমরান: এ মাসেই দিল্লিতে কমনওয়েলথ শ্যুটিং হচ্ছে। সবাই ওটা নিয়েই ব্যস্ত। আমিও খেলব কমনওয়েলথে। ভারত তো এখানে ১০ মিটারের দলগত সোনা জিততে পারল না।ইমরান: আমি ছাড়া দলের বাকি দুজন নতুন শ্যুটার। এটা তাদের প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট। অভিজ্ঞতা না থাকায় তারা ভালো করতে পারেনি। ভারতের ১০ মিটারে আপনার র্যাঙ্কিং কত?ইমরান: তৃতীয়। প্রথমে অভিনব বিন্দ্রা, তার পর গগন নারাং। ১০ মিটারে সর্বোচ্চ স্কোর কত হয়েছে এ পর্যন্ত?ইমরান: ৫৯৮। ঘরোয়া টুর্নামেন্টে করেছি। আন্তর্জাতিক টুর্নামেন্টে ৫৯৪ ছিল বিশ্বকাপে। আজও ৫৯৪। আজ বাছাইয়ে যা করেছেন, তাতে খুশি?ইমরান: রেঞ্জে তাপমাত্রা ছিল ১৫-১৬ ডিগ্রি। আমার হাত জমে যাচ্ছিল। গুলি মারতে পারছিলাম না। একটা গুলি মারতে ৭৫ সেকেন্ড সময় পাওয়া যায়। অত সময় লাগার প্রশ্নই নেই, কিন্তু এদিন এক মিনিট লেগে যাচ্ছিল আমার। এ জন্য সমস্যা হচ্ছিল। ফিরে এলেন কীভাবে?ইমরান: হাত দুটি জ্যাকেটের পকেটে ঢুকিয়ে গরম করতে থাকি। একটা সময় ঠিক হয়ে যায় সব। আমি আশা ছাড়িনি। আসিফ ভুল করলেই সুযোগ আসবে, সেই অপেক্ষায় ছিলাম। নিজের ও পরিবার সম্পর্কে কিছু বলুন...ইমরান: ৭ বছর ধরে শ্যুটিং করছি। বাবা ডাক্তার। ছোট ভাইও শ্যুটিং করে।