'অবাস্তব'-'অতিরিক্ত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থনৈতিক সংকটে জর্জরিত দেশ। বেকারের সংখ্যা প্রায় ৬০ লাখের কাছাকাছি। মাথাপিছু আয়ও প্রতিবেশী বেশ কিছু দেশের তুলনায় কম। দেশের যখন এই অবস্থা, জাতীয় দলের খেলোয়াড়দের আশ্বাস দেওয়া হচ্ছে অবিশ্বাস্য অঙ্কের বোনাসের। ক্যাসিয়াস, জাভিদের জন্য এই বিপুল অর্থব্যয়ে খেপেছেন স্পেনের রাজনীতিকেরা।
বিশ্বকাপ ধরে রাখতে পারলে ক্যাসিয়াসদের জনপ্রতি সাত লাখ ২০ হাজার ইউরো বোনাস ঘোষণা দিয়েছে স্পেন ফুটবল ফেডারেশন৷ অথচ ব্রাজিলিয়ানদের জন্য অঙ্কটা তিন লাখ ৩০ হাজার ইউরো। জার্মানদের তিন লাখ ইউরো।
গত বিশ্বকাপের চেয়েও এবার ২০ শতাংশ বোনাস বাড়ানো হচ্ছে জাভিদের। ইউপিওয়াইডি দলের একজন মুখপাত্র বলছেন, এটা ‘অতিরিক্ত’ ও ‘অবাস্তব’। এ ব্যাপারে হস্তক্ষেপ করতে কাতালোনিয়ান দলটি অাবেদন জানিয়েছে স্পেন সরকারের কাছে৷ তবে আসল কথাটা বলেছেন এক রাজনীতিক, ‘জার্মানির দুই গুণ বোনাস দিচ্ছে স্পেন। আমরা কি ওদের চেয়ে দুই গুণ ধনী?’ জেনে রাখা ভালো, স্পেনের জনপ্রতি মাসিক আয় ১৬৩৪ ইউরো, জার্মানির ২৫৭৪ ইউরো। ওয়েবসাইট।