'অবিচার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আর্জেন্টিনা+রেফারি ১: ০ ইরান’
ফার্সি দৈনিক জাম-ই-জাম-এর শিরোনামটাই বলে দিচ্ছে আর্জেন্টিনার বিপক্ষে হারটাকে কী চোখে দেখছে ইরানিরা। তবে মেসি নন, ইরানিদের চোখে খলনায়ক সার্বিয়ার রেফারি মিলোরাদ মাজিচ। পরশু বেলো হরিজন্তের মিনেইরো স্টেডিয়ামে ইরানের পেনাল্টি আবেদনে সাড়া না দেওয়াটা ইরানি সংবাদমাধ্যমের চোখে ‘অবিচার’।
জাম-ই-জাম-এর শিরোনামের পাশেই বড় করে দেওয়া হয়েছে পাবলো জাবালেতার ট্যাকলে ইরানি ফরোয়ার্ড আশকান দেজাগার পড়ে যাওয়ার ছবি। সরকারি পত্রিকা কুদস লিখেছে, ‘রেফারির কারণেই জিতেছে আর্জেন্টিনা। ইরানি তারকারা অবিচারের শিকার।’ এএফপি।