প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিল লেনন তো ভীষণ খ্যাপা। এ রকম ফাউল নাকি হতেই পারে, এটা কখনোই লাল কার্ড দেখানোর মতো নয়। অথচ পরশু রাতে নেইমারকে ও রকমই একটা ফাউল করে লাল কার্ড দেখলেন সেল্টিক অধিনায়ক স্কট ব্রাউন। অবশ্য রেফারির ওপর নয়, সেল্টিক কোচ খেপেছেন নেইমারের ওপর। বার্সেলোনা ফরোয়ার্ডের অভিনয়েই নাকি এই কার্ড! ম্যাচ শেষে বলেই ফেললেন, ‘ও মাঝে মাঝে অনেক কিছু অতিরঞ্জিত করে।’ তাঁর চেয়ে এক কাঠি সরেস স্কটিশ সংবাদমাধ্যম। গতকালের স্কটিশ দৈনিকগুলো খুঁজে খুঁজে বের করেছে ব্রাজিল ও সান্তোসের হয়ে এর আগে নেইমার কবে কোন ম্যাচে অভিনয় করে ফাউল আদায় করেছেন সেটি। ওয়েবসাইট।