'অর্ডিনারি' আর্জেন্টিনা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

khelar দৃষ্টিনন্দন ফুটবল কেউই খেলতে পারেনি। খেলাটা বলতে গেলে একরকম ম্যাড়মেড়েই হয়েছে। তার পরও বেলজিয়াম পরের পর্বে ওঠার মতো খেলেছে, খুব বেশি লোকে এই দাবি করবে না। তবে মার্ক উইলমটসের প্রতিক্রিয়া বিস্ময়করভাবে ভিন্ন রকম। পরাজয়ের পর প্রতিপক্ষের প্রশংসা করা দূরে থাক, উল্টো আর্জেন্টিনার সমালোচনা করলেন বেলজিয়াম কোচ, ‘আর্জেন্টিনা আমাদের খুব একটা মুগ্ধ করতে পারেনি। একজন বাদে ওরা খুবই গড়পড়তা মানের দল।’ সেই একজন যে মেসি, সেটা না বললেও চলে।
পরাজয়ের জন্য উইলমটস অবশ্য দুষেছেন ইতালিয়ান রেফারি নিকোলা রিজ্জোলিকে, ‘আমরা হেরেছি, এটা মেনে নেওয়া কঠিন। প্রথমত, আমরা দেখেছি আর্জেন্টিনা কতটা অভিজ্ঞ। তারা খেলার ছন্দ নষ্ট করেছে। একটা থ্রো নিতে ৩০ সেকেন্ডের মতো সময় নষ্ট করেছে। এবং তাদের এটি করতে দেওয়া হয়েছে।’ গোলডটকম।