‘অলরাউন্ডার’ হতে চান সানিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছর আগেও সংশয় জেগেছিল, কখনো আর র‌্যাকেট ধরা হয়ে উঠবে কি না! কারণটা অনেকেরই জানা—কবজির ইনজুরি। তবে সেই সংশয় কেটে গেছে। ইনজুরি-ধকল কাটিয়ে মেয়েদের দ্বৈতের বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ার-সেরা ১১তম অবস্থানে আছেন সানিয়া মির্জা। এককে পারফরম্যান্স অবশ্য সুবিধার নয়। তবে একক বা দ্বৈতে ‘বিশেষজ্ঞ’ হিসেবে নয়, একজন ‘অলরাউন্ডার’ হিসেবে পরিচিতি পেতে চান ভারতের এই টেনিস সেনসেশন।‘সত্যি বলতে, একজন ভালো খেলোয়াড় হিসেবে স্মরণীয় হয়ে থাকতে চাই আমি। এই মুহূর্ত এটা বলা আমার পক্ষে সহজ, দ্বৈতে বিশেষজ্ঞ খেলোয়াড় হতে পারি। কিন্তু এমনটা কখনোই চাইনি আমি। ভারতে একজন ভালো নারী টেনিস খেলোয়াড় খুবই প্রয়োজন। সেই চেষ্টাই করে যাচ্ছি। টেনিসে একজন অলরাউন্ডার হিসেবেই পরিচিতি পেতে চাই আমি’—দুবাই থেকে ইএসপিএন স্টারকে দেওয়া সাক্ষাত্কারে বলেছেন সানিয়া।সানিয়া কথা বলেছেন নিজের ফিটনেস নিয়েও। গত বছর কবজির ইনজুরির ক্যারিয়ারে প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিয়েছিল। সদ্যসমাপ্ত উইম্বলডনে আবার হাঁটুতে চোট পেয়েছেন। সানিয়া বলেছেন, ‘গত বছর মনেই হয়নি, আবারও খেলতে পারব আমি। কবজির চোট পুরোপুরি ভালো। তবে হাঁটুতে এখনো সমস্যা বোধ করি। এই জন্য কয়েক সপ্তাহ বিশ্রাম দরকার।’ ওয়েবসাইট।