'অলরাউন্ডার' হাথুরু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তামিম ইকবালকে বোলিং করছেন কে? উত্তরটা দ্রুতই পাওয়া গেল। ‘বোলারের’ নাম চন্ডিকা হাথুরুসিংহে! কাল বিকেলে মাঝ উইকেটে তামিম ব্যাটিং অনুশীলন শুরু করতেই বল হাতে তুলে নিলেন কোচ। তামিম অবশ্য ভালোই জবাব দিলেন হাথুরুকে। তবে আসল মজাটা হলো সন্ধ্যার পর। কোচকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হলো, সাকিব আল হাসানের ১৮ বলে করতে হবে ২৫ রান। ‘ম্যাচের’ আয়োজক তামিম। ব্যস, মিরপুরে জমে গেল খেলা। বাঁহাতি অলরাউন্ডারকে একের পর এক বাউন্ডারি মেরে হাথুরু পৌঁছে গেলেন লক্ষ্যের কাছাকাছি। শেষ বলে দরকার ছিল ৪ রান। শ্বাসরুদ্ধকর মুহূর্ত! ডাউন দ্য উইকেটে এসে সাকিবকে উড়িয়ে মারলেন। এখানে অবশ্য একটু ‘বিতর্ক’ আছে। সাকিবের দাবি ওটা ক্যাচ। কিন্তু কোচ নিশ্চিত, ছক্কাই হয়েছে! ১৮ বলের ‘ম্যাচ’টা তাই যেন ছোট গল্পের মতোই। শেষ হয়েও হলো না শেষ!