‘অসম্ভব বলে কিছু নেই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাইনাল নিয়ে কী ভাবছেন?কুমার সাঙ্গাকারা: খুব বেশি কিছু ভাবছি না। চেষ্টা করব সম্ভব সেরাটা দেওয়ার। নতুন একটা ম্যাচ, আমরা নতুনভাবে, নতুন মানসিকতা নিয়েই নামব। চেষ্টা করব ম্যাচ জিততে। একাদশে কি কোনো পরিবর্তন আসছে?সাঙ্গাকারা: এখনো ওসব নিয়ে কিছু ভাবিনি। আজ (গতকাল) বিকেলে আলোচনা করে সিদ্ধান্ত নেব। এই টুর্নামেন্টে প্রথমে ব্যাটিং করা দলের জয়ের কি কোনো উপায়ই নেই?সাঙ্গাকারা: অবশ্যই আছে, অসম্ভব বলে কোনো বিছু নেই। যদি ভালো একটা রান করা যায়, আর সন্ধ্যায় বোলাররা লাইন-লেন্থে বোলিং করতে পারে, তাহলে শিশির থাকলেও অবশ্যই জেতা সম্ভব। সেই ‘ভালো’ রানটা কত?সাঙ্গাকারা: সেটা আমি নিশ্চিত নই। আমার মনে হয়, ২৭০-৮০-এর ওপরে যেকোনো রানই ম্যাচ জেতার মতো। ফাইনালেও কি শিশিরের ভূমিকা থাকবে বলে মনে করেন?সাঙ্গাকারা: তা তো থাকবেই। টুর্নামেন্টের গতিপথ খেয়াল করে থাকলে ভালোভাবেই জানা থাকার কথা যে শিশির একটা প্রভাব ফেলবে। কিন্তু এটা নিয়ে কীই বা করার আছে, আপনাকে মেনে নিতেই হবে। ফাইনালে সম্ভবত বীরেন্দর শেবাগ ফিরছেন। ফাইনালে এটা কতটুকু প্রভাব ফেলতে পারে?সাঙ্গাকারা: বলা মুশকিল। সে যদি পারফর্ম করতে পারে, তাহলে ভারতের জন্য তা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যদি পারফর্ম করতে না পারে, তাহলে আমাদের জন্য অবশ্যই তা ভালো। এই টুর্নামেন্টে বিরাট কোহলি তো দারুণ খেলছেন, তাঁকে নিয়ে আলাদা কোনো পরিকল্পনা আছে?সাঙ্গাকারা: সে ভালো খেলেছে। গুড লাক টু হিম। তবে আমরা চেষ্টা করব তাঁর শক্তিশালী জায়গায় বোলিং না করে যেখানে দুর্বল সেখানে বোলিং করতে। ভারতের বিপক্ষে গ্রুপ পর্যায়ে আপনাদের শেষ ম্যাচটা টুর্নামেন্টের একমাত্র ম্যাচ যেটিতে বোলাররা প্রাধান্য বিস্তার করেছে। ফাইনালেও কি এমন কিছু আশা করছেন?সাঙ্গাকারা: ওই ম্যাচটা আমাদের জন্য সব দিক থেকেই ছিল খারাপ। আমরা খুব বাজে ব্যাটিং করেছি। শুধু ব্যাটিংই নয়, ফিল্ডিংটাও ভালো হয়নি। ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে। টুর্নামেন্টে আপনার দলের তরুণেরা তো খুব ভালো করল। ভবিষ্যতের জন্য এটাকে কীভাবে দেখছেন?সাঙ্গাকারা: তরুণদের ভালো করতে দেখাটা তো সব সময়ই দারুণ। তবে শুধু তরুণ বলেই ওদের নেওয়া হয়নি, ভালো বলেই নেওয়া হয়েছিল। সুযোগটা তারা নিতে পেরেছে, সিনিয়র খেলোয়াড়দেরও বুঝিয়ে দিয়েছে যে তরুণেরা খুব একটা পিছিয়ে নেই। সবাই এখন বুঝতে পারবে যে দলে থাকতে হলে পারফর্ম করেই থাকতে হবে। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ফাইনালের দু দলের তুলনা করতে গিয়ে বলেছিলেন, শ্রীলঙ্কার দলীয় সমঝোতা ভালো আর ভারতের ব্যক্তিগত পারফরম্যান্স। তো আপনার কি মনে হয় সমঝোতা দিয়ে ব্যক্তিগত পারফরম্যান্সকে ঠেকিয়ে দিতে পারবেন?সাঙ্গাকারা: এটা আসলে খেলার পরিস্থিতির ওপর নির্ভর করছে। আমি সব সময় বিশ্বাস করি, দলকে জেতানো ১০ রান অনেক সেঞ্চুরির চেয়েও ভালো। আমরা দলের সবাই সবাইকে সাহায্য করি, যেন সবাই সেরাটা দিতে পারে। খেলাটাই এমন, আপনি ম্যান অব দ্য ম্যাচ হলেন, নাকি সিরিজ হলেন; নাকি সেঞ্চুরি করলেন—এসব কোনো ব্যাপার না। হারলেও সবাই মিলে হারতে হয়, জিতলেও সবাই মিলে। তো দলের ওপর আপনার বিশ্বাস রাখতে হবে, একই সঙ্গে নিজের সামর্থ্যের ওপরও। শ্রীলঙ্কান বোলারদের অনেক বাউন্সার ও ইয়র্কার অনুশীলন করতে দেখা গেল। আলাদা কোনো পরিকল্পনা আছে?সাঙ্গাকারা: ঠিক তা নয়, ভালো একটা বাউন্সার কিংবা ইয়র্কার সব সময়ই কার্যকরী। তবে শেষ পর্যন্ত লাইন-লেন্থটাই আসল। ভারতের বোলিং সম্পর্কে তো আপনাদের ভালো একটা ধারণা হয়ে গেছে। ফাইনালেও কি ভারতের বোলারদের চাপে ফেলতে চান?সাঙ্গাকারা: গত কয়েক মাস ওদের আমরা ভালোভাবেই খেলেছি। রান পাওয়াটা তো সব সময়ই দারুণ। আর ওয়ানডে ক্রিকেটটাই তো রানের খেলা। রান বেশি হলে প্রতিপক্ষ চাপে পড়ে। তবে ক্রিকেটে কাউকেই আপনি হালকাভাবে নিতে পারেন না। সবাইকে প্রাপ্য সম্মানটা আপনার দিতে হবে।