ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানোর পর ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে সাবেক ক্রিকেটার ও সতীর্থদের অভিবাদন
‘অসাধারণ ব্যাটসম্যান, অসাধারণ মানুষ’
একটা সংশয় ছিল ওয়ানডে ক্রিকেট ও আর খেলবে কি না। তবে ওর সিদ্ধান্তে আমি মোটেও অবাক নই। যা ঠিক মনে করেছে, সেটাই করেছে। আমার মনে হয় না নির্বাচকদের কোনো চাপ ছিল। এটা ওর নিজের সিদ্ধান্ত। ওকে কেউ বাদ দিতে পারে না।—সৌরভ গাঙ্গুলীসত্যি বলতে, আমি বিস্মিত। সে যদি আন্তর্জাতিক ক্রিকেট (টেস্ট) চালিয়েই যায়, তাহলে ওয়ানডেও চালিয়ে যাওয়া উচিত ছিল।—কৃষ্ণমাচারি শ্রীকান্তবিস্ময়কর এক ব্যাটসম্যানের অসাধারণ ক্যারিয়ারের সমাপ্তি। অভিনন্দন শচীন টেন্ডুলকার—হাশিম আমলা৪২৩ ম্যাচ (আসলে ৪৬৩), ২৩ বছর, ১৮৪২৬ রান!!! এই সংখ্যাগুলোর কাছাকাছিও কেউ আসতে পারবে না। শচীনকে স্যালুট, স্যালুট, স্যালুট। অসাধারণ ব্যাটসম্যান, অসাধারণ মানুষ, অসাধারণ বন্ধু, সত্যিকারের আদর্শ। গর্বিত এক ভারতীয়, ভারতের সত্যিকারের সন্তান। স্যালুট ও ভালোবাসা।—হরভজন সিংআমি তাঁকে শ্রদ্ধা করি দাপুটে চরিত্রের জন্য। বিশ্বজুড়ে সব ধরনের বোলিং অ্যাকশনকে ধ্বংস করেছে ও। সত্যি বলতে আমরা তাঁকে মিস করব। এটা দুঃখজনক, সে আর ওয়ানডে খেলবে না। শচীন সত্যিকারের বিনোদনদায়ী এক ক্রিকেটার, ওর ভবিষ্যতের জন্য শুভকামনা—মোহাম্মদ হাফিজআমার মতে, অবসর নিয়ে ও ভারতীয় ক্রিকেটকেই বাধিত করেছে। ঈশ্বর অবশেষে সিদ্ধান্ত নিয়েছে। —কীর্তি আজাদএত দিন লোকে বলেছে সে অবসর নেয় না কেন। এখন বলছে, অবসর কেন নিল? ভারতের মানুষদের আমি ঠিক বুঝি না—বাপু নাদকার্নিমর্ত্যে যাঁকে আমরা ঈশ্বর বলি, এই উপাধি তিনি আদায় করে নিয়েছেন। তাঁকে চিনতে পেরে এবং একসঙ্গে খেলতে পেরে নিজেকে বিশ্বে সবচেয়ে ভাগ্যবান মনে করি। আমার পরামর্শক, আমার বন্ধু, খেলাটার প্রতি আমার ভালোবাসার কারণ। হূদয় সত্যিই ভেঙে গেছে।—রোহিত শর্মা