‘আইসিসির সর্বকালের সেরা দল একটা তামাশা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভক্তদের ভোটে নির্বাচিত আইসিসির সর্বকালের সেরা দলকে একটা ‘তামাশা’ হিসেবে অভিহিত করেছেন অ্যালেক স্টুয়ার্ট। ইংল্যান্ডের সাবেক এই অধিনায়কের ক্ষোভের কারণ, সেরা একাদশে রাখা হয়নি কিংবদন্তি ভিভ রিচার্ডস, গ্যারি সোবার্সদের মতো তারকাকে।আড়াই লাখেরও বেশি ভক্তের ভোটের ভিত্তিতে গতকাল সোমবার ঘোষিত এ তালিকায় রয়েছে ভারতীয় ও অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের আধিপত্য। সর্বোচ্চ চারজন করে ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারত ও অস্ট্রেলিয়া থেকে।‘এটা একটা তামাশা। ভিভ রিচার্ডস, গ্যারি সোবার্স, ম্যালকম মার্শাল কারও নাম নেই। অথচ তিনজনেরই এ তালিকায় থাকার কথা ছিল।’ সর্বকালের সেরা একাদশ দেখার পর সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক টুইটারে স্টুয়ার্টের ক্ষুব্ধ প্রতিক্রিয়া।টেস্ট ইতিহাসের ২০০০তম ম্যাচকে সামনে রেখে ‘স্বপ্নের একাদশ’ গড়তে অনলাইনে পাঠকদের মতামত চেয়েছিল আইসিসি। দুজন উদ্বোধনী ব্যাটসম্যান, তিনজন মিডল অর্ডার ব্যাটসম্যান, একজন অলরাউন্ডার, একজন উইকেটরক্ষক, তিনজন ফাস্ট বোলার ও একজন স্পিনার নির্বাচন করতে ক্রিকেটপ্রেমীদের বলা হয়েছিল।উদ্বোধনী ব্যাটসম্যানের দুজনই ভারতীয়—বীরেন্দর শেবাগ ও সুনীল গাভাস্কার। কপিল দেব অলরাউন্ডার ও শচীন টেন্ডুলকার মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে দলে জায়গা করে নিয়েছেন। সর্বকালের সেরা একাদশে পাকিস্তান থেকে নির্বাচিত হয়েছেন শুধু ওয়াসিম আকরাম। তবে উপমহাদেশের ক্রিকেটে আরেক শক্তিশালী দেশ শ্রীলঙ্কার কোনো ক্রিকেটারই জায়গা পাননি এই একাদশে। ওয়েবসাইট।স্বপ্নের টেস্ট দল: সুনীল গাভাস্কার, বীরেন্দর শেবাগ, ডন ব্র্যাডম্যান, ব্রায়ান লারা, শচীন টেন্ডুলকার, কপিল দেব, অ্যাডাম গিলক্রিস্ট, শেন ওয়ার্ন, ওয়াসিম আকরাম, কার্টলি অ্যামব্রোস ও গ্লেন ম্যাকগ্রা।