‘আগেই তো বলেছি, ওরা ভালো দল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 উইকেট সম্পর্কেঅ্যাঞ্জেলো ম্যাথুস: দেখে তো মনে হচ্ছে, স্পোর্টিং উইকেট। সিমাররা ভালো সাহায্য পাবে। বাড়তি একজন সিমার আসতে পারে দলে, তবে আমরা এখনো একাদশ চূড়ান্ত করিনি। প্রেমাদাসার উইকেটে পূর্বাভিজ্ঞতাম্যাথুস: প্রেমাদাসায় আমরা ওয়ানডে ক্রিকেটই বেশি খেলেছি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একেবারে সাম্প্রতিক টেস্টটাতে তো ছিল বৃষ্টির উৎপাত। সব উইকেট এক রকম হবে, এমন আশা করা ঠিক নয়। তবে শ্রীলঙ্কার উইকেট যে সাধারণত স্পিনারদেরই সাহায্য করে, এটা তো জানা কথাই। বোলিং আক্রমণে পরিবর্তনম্যাথুস: আমাদের ইতিবাচকভাবে ভাবতে হবে। মূল কথা তো এটাই, টেস্ট ম্যাচ জিততে হলে ২০ উইকেট নিতে হবে। গলে যা হয়েছে, তাতে বোলারদের কীভাবে দোষ দেবেন! উইকেট থেকে তো ওখানে বিন্দুমাত্র সাহায্য মেলেনি।  প্রথম টেস্ট ড্র হওয়ায় বাড়তি চাপ ম্যাথুস: প্রথম টেস্টের আগেও আমি বলেছি, বাংলাদেশ সাম্প্রতিক সময়ে খুব ভালো ক্রিকেট খেলেছে। এটাও বলেছি, ওরা খুব বিপজ্জনক দল, ওদের হালকাভাবে নেওয়ার প্রশ্নই ওঠে না। গলে ওরা ভালো খেলেছে, এতে আমি বিস্মিত নই। আমাদের সতর্ক থাকতে হবে। হ্যাঁ, জিততে তো অবশ্যই চাই। যেকোনো দলের বিপক্ষে খেলার সময়ই আমরা জিততে চাই। সেজন্য আমাদের পুরো সামর্থ্য দিয়ে খেলতে হবে।  গলে বাংলাদেশের পারফরম্যান্স সম্পর্কে ম্যাথুস: বললামই তো, ওরা খুব ভালো দল। (গলেও) খুব ভালো খেলেছে। ওদের দুই ব্যাটসম্যান মুশফিকুর ও আশরাফুল তো দারুণ খেলেছে। আগের কথাই আবার বলি, যতটা মনে হচ্ছে আমাদের বোলাররাও তত খারাপ করেনি। উইকেটটাই ছিল ও রকম। এখানে আশা করি, অন্য রকম একটা উইকেট পাব।  তার পরও বাংলাদেশ ৬৩৮ করে ফেলার পর বোলিংয়ে পরিবর্তন হওয়া উচিত কি না ম্যাথুস: সাম্প্রতিক অতীতে আমাদের বোলিং আক্রমণে খুব বেশি পরিবর্তন হয়নি। কুলাসেকারা, ইরাঙ্গা, হেরাথ আমাদের আক্রমণের প্রায় নিয়মিত অংশ হয়েই ছিল। ঘন ঘন পরিবর্তন করাটা ঠিকও নয়।  দলের কম্বিনেশন নিয়েম্যাথুস: ব্যাটিং নিয়ে কিছু ভাবার নেই। ব্যাটিং লাইনআপ ঠিকই আছে। আমরা চারজন নির্ভেজাল বোলার নিয়েই খেলব। হেরাথ আমাদের এক নম্বর স্পিনার। যদি আমরা তিনজন সিমার খেলাই, তাহলে মেন্ডিসকে হয়তো বাইরে থাকতে হবে। আমরা অবশ্যই এই ম্যাচ জিততে চাই। সেজন্য ইতিবাচক চিন্তা করতে হবে। উইকেট নিয়ে সুনির্দিষ্ট কিছু বলা কঠিন, তবে আমার মনে হয় উইকেট সিমারদের অনেক সাহায্য করবে। আবার তা দেখব, দেখার পর আমরা একাদশ চূড়ান্ত করব।  গল টেস্ট নিয়ে কী কথা হয়েছেম্যাথুস: গল নিয়ে আমরা খুব বেশি আলোচনা করিনি। ওই টেস্ট ম্যাচে পাঁচ দিনে ১৬০০ রানেরও বেশি হয়েছে। আমার মনে হয়, দল হিসেবে আমরা খুব বেশি ভুল করিনি। বোলাররা তাঁদের সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু বললামই তো, ওই উইকেটে কী করার আছে!  এই টেস্ট জেতার রণপরিকল্পনাম্যাথুস: আবারও সেই কথাই বলি, টেস্ট ম্যাচ জিততে ২০ উইকেট নিতে হবে। কীভাবে এই ২০ উইকেট নেওয়া যায়, সেটিই এখন চিন্তা। এ জন্য একটা পরিকল্পনা করেই মাঠে নামতে হবে। যখন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা নিউজিল্যান্ড এখানে আসে, স্পিনারদের সাহায্য করে এমন উইকেট বানানো হয়। কিন্তু বাংলাদেশের সঙ্গে খেলার সময় মনে রাখতে হবে, ওরা স্পিন ভালো খেলে। এটা মাথায় রেখেই আমাদের পরিকল্পনা সাজাতে হবে।