‘আত্মঘাতী’ আর্সেনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্দিনের যাত্রী আর্সেনালের আরেকটি বাজে দিন গেল গতকাল। লিগে পয়েন্ট তালিকার নিচের দিকে থাকা ব্ল্যাকবার্নের বিপক্ষে ২-১-এ এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৪-৩-এ হারল আর্সেন ওয়েঙ্গারের দল।ম্যাচে আর্সেনালের খেলোয়াড়েরা গোল করেছেন পাঁচটি, যার দুটি নিজেদের জালে! ‘আত্মঘাতী’ খাতে দুই গোল উপহার পাওয়া ব্ল্যাকবার্নকে মৌসুমে প্রথম জয় এনে দিতে অভিষেকেই দুই গোল করেছেন ইয়াকুবু। আর্সেনালের পক্ষে গোল তিনটি করেছেন গারভিনহো, আরটেটা ও চামাখ। ও হ্যাঁ, গার্নারদের দুই ‘আত্মঘাতী’ খলনায়ক অ্যালেক্স সং ও কস্কিয়েনলি। এই হারে পাঁচ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আর্সেনাল চলে গেছে পয়েন্ট তালিকার ১৫ নম্বরে। ওয়েবসাইট।