প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদ্যন্ত ব্যাট করেও আজহার আলী পরশু দেখলেন দলের হার। ‘ক্যারিয়িং দ্য ব্যাট থ্রুআউট দ্য ইনিংস’-এর পর আরও একজন ব্যাটসম্যান ফিরলেন গোমরা মুখে। পূর্ণাঙ্গ ওয়ানডে ইনিংসে সব মিলিয়ে নয়জন ব্যাটসম্যান আদ্যন্ত ব্যাটিং করেছেন। জয়ের স্বাদ পেয়েছেন কেবল প্রথমজনই। গ্রান্ট ফ্লাওয়ারের অপরাজিত ৮৪ রানের পর ইংল্যান্ডকে ১৩ রানে হারিয়েছিল জিম্বাবুয়ে ১৯৯৪ সালে। আদ্যন্ত ব্যাট করা পরেরজন সাঈদ আনোয়ারের (১০৩) ম্যাচ হয়েছিল টাই। আজহারকে নিয়ে এর পরের টানা সাতজনেরই হার—নিক নাইট (১২৫), রিডলি জ্যাকবস (৪৯), ডেমিয়েন মার্টিন (১১৬), হার্শেল গিবস (৫৯), অ্যালেক স্টুয়ার্ট (১০০) ও জাভেদ ওমর বেলিম (৩৩)।