‘আবাহনীর মাঠই আমাদের শত্রু’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এএফসি প্রেসিডেন্টস কাপে এবার ভালো সুযোগ দেখছে আবাহনী। তবে চোট-আঘাতে দলের সর্বশেষ অবস্থা নিয়ে খুশি নন কোচ আরদেশির পোরনেমাত। কাল কমলাপুর স্টেডিয়ামে স্বাধীনতা কাপে ব্রাদার্সকে কোনোমতে হারিয়ে ক্ষোভ উগরে দিলেন এই ইরানি দলের অবস্থা এখন কেমন? আপনি কি খুশি?আরদেশির পোরনেমাত: আমি মোটেও খুশি নই। চোট-আঘাতে জর্জরিত দল। অনেক সমস্যা আছে। কিছু সমস্যা মাঠের বাইরের, যা এখন বলতে চাই না। হয়তো পরে বলব। তবে মাঠে আমি পুরো শক্তির দল নামতে পারছি না চোটের কারণে। একটা সংকট যাচ্ছে।  এমন সমস্যা তো সব ক্লাবেই টুকটাক থাকে। আপনি এতটা হতাশ কেন? পোরনেমাত: কী বলেন, আমি হতাশ হব না! দুই সেন্ট্রাল ডিফেন্ডার সুজন ও সামাদ, মিডফিল্ডার প্রাণতোষ চোটের কারণে দলের বাইরে। নেই আরমান আজিজও। আজ ওয়ালি চোট পেয়েছে। সম্ভবত ওঁকে দু-একটা ম্যাচের জন্য হারাতে যাচ্ছি। এঁদের জায়গা পূরণ করা খুবই কঠিন।  তাহলে তো সামনে দিনগুলো আপনার জন্য কঠিন হয়ে পড়ছে...পোরনেমাত: ভীষণ কঠিন। দেখুন, চারটি চ্যাম্পিয়নশিপ খেলছি আমরা। স্বাধীনতা কাপ চলছে, লিগ শেষ হবে সামনে, আছে সুপার কাপ। মে মাসে এএফসি প্রেসিডেন্টস কাপ কাঠমান্ডুতে। এই টুর্নামেন্টগুলো খেলতে আমার হাতে পর্যাপ্ত খেলোয়াড় নেই। আজ দেখলেন না, ব্রাদার্সের বিপক্ষে ৬-৭ গোলে যেখানে জেতা উচিত ছিল, জিতলাম কিনা ২-১ গোলে! এর কারণ কী?পোরনেমাত: রিজার্ভ বেঞ্চটা শক্তিশালী নয়। এটা বিরাট সমস্যা। দ্বিতীয় সমস্যা, আবাহনীর অনুশীলন মাঠটা কোনো মাঠই নয়। আবাহনীর মাঠই এখন আমাদের শত্রু। ওখানে অনুশীলন করে খেলোয়াড়েরা আঘাত পাচ্ছে। একাদশের নির্ভরযোগ্য খেলোয়াড়দের হারিয়ে এখন আমাকে সৈকত ভৌমিকের মতো অনভিজ্ঞ তরুণকেও খেলাতে হচ্ছে। প্রেসিডেন্টস কাপে আমি তাকে খেলানোর ঝুঁকি নিতে পারব, বলেন?  আবাহনীর অনুশীলন মাঠ নিয়ে কী ধরনের সমস্যা? পোরনেমাত: অনেক...অনেক। এই মাঠে ভালোভাবে অনুশীলন করাতে পারি না। ফুটবল মানেই রানিং, এন্ডুরেন্স অনুশীলন। এসব করতে গেলে বিপত্তি বাধে। মাঠটা ভালো নয়, শক্ত। খেলোয়াড়েরা ব্যথা পায়। ঘাসের ওপর রানিং করা যায়, রাস্তার ওপর দিয়ে নয়। আবাহনীর মাঠটা রাস্তার মতো হয়ে গেছে। এ কারণে আমি অনুশীলনে চাপ কমিয়ে দিয়েছি খেলোয়াড়দের ওপর। খেলোয়াড়েরা এখন দেখছি ৯০ মিনিট এক ছন্দে খেলতে পারছে না।  প্রেসিডেন্টস কাপ নিয়ে তাহলে আশাবাদী হতে পারছেন না? পোরনেমাত: না, না, প্রেসিডেন্টস কাপ নিয়ে আমি আশাবাদী। ছয় সপ্তাহ সময় আছে, এটা পর্যাপ্তই। আমি চাইছি, স্থানীয় খেলোয়াড় নিয়ে একটা শক্তিশালী দল গড়তে। দুজন বিদেশি খেলানো যাবে প্রেসিডেন্টস কাপে। তবে স্থানীয় নির্ভরযোগ্য খেলোয়াড় পেলে বিদেশের ওপর নির্ভর করতে চাই না। প্রেসিডেন্টস কাপে যদি থাকি আবাহনীর সঙ্গে, সমস্যামুক্ত একটা দলই নিতে চাইব কাঠমান্ডু। প্রেসিডেন্টস কাপের আগেই কি আপনি চলে যাচ্ছেন?পোরনেমাত: চূড়ান্ত কিছু বলতে পারছি না এ মুহূর্তে। কবে আমার চুক্তি শেষ, সেটা কাগজ দেখে বলতে হবে। তবে চুক্তিটুক্তি নিয়ে ভাবছি না। আবাহনী চাইলে থাকব। নিশ্চয়ই প্রেসিডেন্টস কাপে নেপাল যাব। আবাহনী চারটি প্রেসিডেন্টস কাপ খেলে কখনোই চূড়ান্ত পর্বে যেতে পারেনি। এবার পারবেন?পোরনেমাত: প্রেসিডেন্টস কাপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে যাওয়াই আমার লক্ষ্য। মঙ্গোলিয়া, চীনা তাইপে ও নেপালের টিম খেলবে। দুটি দল যাবে চূড়ান্ত পর্বে। আমাদের ভালো সুযোগই আছে। তবে সবকিছুর আগে প্রয়োজন ফিট খেলোয়াড়। মানসিকভাবে এঁদের অনেক শক্তিশালী হতে হবে। দুঃখের সঙ্গে বলছি, আমার খেলোয়াড়েরা মানসিকভাবে দুর্বল।