‘আমরা চরমভাবে হতাশ, তবে লজ্জিত নই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়া সফরের চার ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার দ্বারপ্রান্তে ভারত। নিজেদের এই বাজে পারফরম্যান্সে ভারতীয় দল চরমভাবে হতাশ হলেও লজ্জিত নয়। আজ শুক্রবার এমনটাই দাবি করেছেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।অ্যাডিলেড টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে নির্ধারিত সংবাদ সম্মেলনে ভারতীয় দলের পক্ষ থেকে গণমাধ্যমের মুখোমুখী হন অশ্বিন। নিজের খারাপ পারফরম্যান্স সম্পর্কে তিনি বলেন, ‘আমরা চরমভাবে হতাশ, তবে লজ্জিত নই।’অশ্বিন বলেন, ‘এটা একটা খেলা। আর মাঠে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। ম্যাচ প্রতিপক্ষকে ছুড়ে দিয়ে আসিনি। এটা ঠিক, ভালো করতে না পারায় আমরা হতাশ।’ ওয়েবসাইট।