‘আমরা পারফেক্ট ম্যাচ খেলেছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবারের মতো তিন নম্বরে ব্যাটিং করলেন। ৩৩ বলে ৫৭ রানের দুর্দান্ত ইনিংসটি খেলে গড়ে দিলেন ম্যাচের ভাগ্যও। গত পরশু আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের পর মাঠের পাশে দাঁড়িয়ে অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বললেন সাকিব আল হাসান তিন নম্বরে ব্যাটিং করলেন কি নিজে থেকেই?সাকিব আল হাসান: নাহ, ক্যাম্প শুরু হওয়ার পর আমাকে তিনে ব্যাট করার কথা বলা হয়। আমাকে জিজ্ঞেস করা হলো, আগ্রহী কি না। আমি বললাম, ঠিক আছে করব।  এটা কি আপনার জন্য ভালো হলো বলে মনে হয়?সাকিব: প্রথম ৫০ করলাম (হাসি)। ভালো তো বলতেই হবে।  এখন থেকে কি তিনেই খেলবেন?সাকিব: দেখা যাক...।  আসলে ঠিক কী ভেবে আপনাকে তিনে নামানো হলো?সাকিব: এটা আসলে টিম ম্যানেজমেন্ট ভালো বলতে পারবে। কোচ-ক্যাপ্টেন চিন্তা করে বলেছেন। এটা করলে টিমের জন্য ভালো হবে বলে মনে হয়েছে তাদের।  আর আপনার নিজের কী মনে হয়েছিল?সাকিব: টি-টোয়েন্টিতে ওরকম কখনোই ভালো করিনি। তো ভাবলাম, ওপরে গেলে কী বা আহামরি হবে! বড়জোর আরেকটু খারাপই খেলব। বেশি খারাপ হওয়ার তো সুযোগ নেই।  দলের পারফরম্যান্স নিয়ে কী বলবেন?সাকিব: ভালো ক্রিকেট খেলেছি। টি-টোয়েন্টি ম্যাচে সব ডিপার্টমেন্টে যেমন খেলা দরকার, আমার মনে হয়, আজ তেমনই পারফেক্ট ম্যাচ খেলা হয়েছে। যদিও শুরুতে ফাস্ট বোলাররা ভালো বোলিং করতে পারেনি। তবে স্পিনাররা খুব ভালো বোলিং করেছে। ফিল্ডিংটাও ভালো হয়েছে। সব মিলিয়ে খুব ভালো একটা ম্যাচ খেলেছি।  এটা কি প্রত্যাশার চেয়েও ভালো পারফরম্যান্স? সাকিব: আরেকটু টাফ কম্পিটিশন আমি অন্তত আশা করেছিলাম। অনেক রান করে ফেলার পর একটু নিশ্চিন্ত ছিলাম। তবে বোলারদেরও ভালো করতে হতো। কারণ ওরা প্রথম ৩ ওভারে ৩০ রান করে ফেলেছিল।  ইলিয়াস সানির বোলিং নিয়ে...সাকিব: অবশ্যই খুব ভালো বোলিং করেছে। টি-টোয়েন্টিতে ৫ উইকেট বোলাররা খুব বেশি পায় না।  ইলিয়াস সানি বলেছেন, উইকেট বাংলাদেশের জন্য সারপ্রাইজ ছিল। আপনি কী বলেন?সাকিব: আমার মনে হয়, ওরা উইকেট পুরোপুরি রেডি করতে পারেনি। কারণ উইকেট গত কিছুদিন বেশির ভাগ সময়ই ঢাকা ছিল। গত পরশু দিন খালি একটু রোদ উঠেছে। তো স্বাভাবিকভাবেই উইকেট একটু ড্যাম্প ছিল। এ জন্যই আমাদের সুবিধা হয়ে গেছে।  ব্যাটিং-বোলিং মিলিয়ে এটা কি টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা পারফরম্যান্স?সাকিব: বললাম তো, সব ডিপার্টমেন্টেই আমরা ভালো করেছি। প্রথম দুই ওভার বাদ দিলে বোলিং খুব ভালো হয়েছে। ব্যাটিং যেমন করার দরকার ছিল, তেমন হয়েছে। শুরুটা ভালো হয়েছে। মিডল ওভারে সেটা কন্টিনিউ করা গেছে। শেষের দিকে ১০ বা ১০-এর ওপরে রান করার ব্যাপারটাও ঘটেছে। ফিল্ডিংও খুব ভালো ছিল। পেসাররাও পরে এসে ভালো করেছে। এশিয়া কাপের পর প্রথম ম্যাচ। মাঝখানে বিশ্রামও নিলেন। বাড়তি কিছু অনুভব করেছেন?সাকিব: নতুন কিছু মনে হয়নি। এই টিমের সঙ্গে তো ছয় বছর ধরেই আছি। আর এখন অন্য ধরনের একটা দায়িত্বও আছে। তবে আমি দলের মধ্যে একটা কমফোর্ট জোনের মধ্যে আছি। নিজের মতো খেলার স্বাধীনতা বলতে পারেন।  বাড়তি দায়িত্বের ব্যাপারটা কেমন? সাকিব: হয়তো প্রত্যাশার দিক থেকে। তবে আমি অন্য কিছু কখনোই চিন্তা করি না। আর চিন্তা করে দেখেন, এশিয়া কাপে আমি যতই ভালো খেলে থাকি, বাকি জায়গাগুলোতে যদি আমরা ভালো না করতাম, দুইটা ম্যাচ জেতা সম্ভব হতো না। নাসির পরে যদি ভালো ব্যাটিং না করত, মুশফিক ভাই না করত, রিয়াদ ভাই একটা ম্যাচে ভালো ইনিংস না খেলত। ব্যক্তিগত পারফরম্যান্স দলের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে আমাদের মতো দলের জেতার জন্য আরও কিছু প্লেয়ারের পারফরম্যান্স দরকার হয়।  আজকের ম্যাচে আয়ারল্যান্ডের কাছে আগের হারগুলোর কথা কি কখনো মনে পড়েছে?সাকিব: না না।  এক স্পিনারের ৫ উইকেট, আরেকজনের ২, অথচ আপনার কোনো উইকেট নেই, বোলিংয়ে তো আপনি ‘ব্যর্থ’! সাকিব: (রসিকতা বুঝতে পেরে হাসি) এ জন্যই আজকে ছেড়ে দিয়েছি। প্রথম ২ ওভার ভালো বোলিং করেছি। বোধ হয় ৫ রান দিয়েছি। এরপর যখন ফিরেছি, তখন তো ম্যাচ শেষ! তার মানে সাকিব আল হাসানের ভালো খেলতে চ্যালেঞ্জ লাগে...সাকিব: (শুধু হাসি)।