‘আমরা মানসিকভাবে খুব শক্ত নই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠ ও মাঠের বাইরের মতো সংবাদ সম্মেলনেও সাকিব আল হাসানকে হাসিখুশিই পাওয়া যায়। ঢাকা টেস্টশেষে খুঁজে পাওয়া গেল না সেই সাকিবকে। মাঠের পারফরম্যান্সের মতো সংবাদ সম্মেলনেও সপ্রভিত ছিলেন না বাংলাদেশ অধিনায়ক। নির্বাচিত অংশ— ৩ উইকেটে ২৯০ থেকে ৩১২ রানে অলআউট, কেন এমন হলো?সাকিব আল হাসান: বলা মুশকিল। তেমন কোনো কারণ নেই, হয়তো আমাদের গেম প্ল্যান ঠিক ছিল না। গেম প্ল্যানটা কী ছিল?সাকিব: সবার কিছু নিজস্ব গেম প্ল্যান থাকে, সবার চেষ্টাই ছিল যতক্ষণ সম্ভব ব্যাটিং করা। আমার মনে হয় মাইন্ডসেটটা আসলে ভালো ছিল না। যখন রাজীব (শাহাদাত) ও আশরাফুল ভাই খেলছিল, সবকিছুই সহজ মনে হচ্ছিল। কিন্তু উইকেট যতই ভালো থাকুক, নতুন ব্যাটসম্যানের জন্য কাজটা সব সময়ই কঠিন। এই জিনিসটাই হয়তো আমাদের মাথায় ছিল না। মাইন্ডসেটটা ভালো অবস্থায় ছিল না মানে, ঠিক কী ধরনের ছিল?সাকিব: আশরাফুল ভাই-রাজীব যখন ব্যাটিং করছিল, আমরা হয়তো একটু বেশি রিল্যাক্সড হয়ে গিয়েছিলাম। আমরা ড্রেসিংরুমে হাসাহাসি করছিলাম। এমন না যে ম্যাচে মনোযোগ ছিল না, তবে কোনো একটা সময় হয়তো ম্যাচটা নিয়ে যতটা চিন্তা করা উচিত, আমরা ততটা করিনি। রআপনার নিজের পরিকল্পনা কী ছিল, প্রথম বলেই ছয়...সাকিব: আমি আসলে কখনোই প্ল্যান করে ব্যাটিং করি না। ব্যাটিংয়ে নেমে দেখলাম সব ফিল্ডার ওপরে, তাই মেরে দিলাম (হাসি)। মেরে খেলার প্ল্যান ছিল না। স্পিন বলে সুইপ আমার প্রিয় শট, ওটাই খেলেছি, ঠিকভাবে লাগেনি, এই তো। সবাই তো বলছিল, উইকেট অনেক ব্যাটিং সহায়ক, কিন্তু আজ আপনাদের ব্যাটিং দেখে তো তা মনে হলো না?সাকিব: না, উইকেটের কোনো সমস্যা নেই। আমরা আসলে প্রথম দিনের প্রথম এক ঘণ্টা আর আজকের (কাল) দিনের দ্বিতীয় এক ঘণ্টায় খেলাটা হেরে গেছি। এ ছাড়া পুরো ম্যাচটায় আর কোনো সমস্যা ছিল না। উইকেট এখনো অনেক ভালো আছে। নাহলে তো আর আমি প্রথম বলে গিয়েই ছক্কা মারার আত্মবিশ্বাস পেতাম না। সমস্যা হলো আমরা মানসিকভাবে অতটা শক্ত নই। রিভার্স সুইং নিয়ে এত কথা হচ্ছে, আপনারা কি এটা নিয়ে কাজ করেননি? বোলিং কোচ আলাদাভাবে কিছু করেননি?সাকিব: সত্যি কথা বলতে, এটা নিয়ে একেকজনের একেক রকমের প্ল্যান থাকে। কেউ সামনে এসে খেলে, কেউ পেছনে গিয়ে খেলে, কেউ মিডল স্টাম্প গার্ড নেয়, কেউবা লেগ স্টাম্প, যাতে বাইরের বল ছেড়ে দিতে পারে। আমরা জানতাম, বল রিভার্স করবে। হয়তো আমরা একটু নার্ভাস ছিলাম। আমরা যারা পরে নেমেছি, রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ) ছাড়া কেউই রানে নেই। আমি, আশরাফুল ভাই, রকিবুল...হয়তো আমরা নার্ভাস ছিলাম বা চিন্তিত ছিলাম। এ কারণেও সমস্যা হতে পারে। এই চিন্তাটা কেন?সাকিব: যেকোনো ব্যাটসম্যান রানে না থাকলে তো চিন্তা থাকবেই, চাপ থাকবেই। যাঁরা রানে ছিলেন না, তাঁরা নার্ভাস ছিলেন বলছেন, তাহলে মাহমুদউল্লাহ, মুশফিকুরের মতো যাঁরা রান পাচ্ছেন, তাঁদের ওপরে পাঠানো যেত না?সাকিব: আমার মনে হয় না এটা কখনোই ভালো আইডিয়া। পারছি না এই কথাটা তো বারবারই বলা হচ্ছে। একটু বলা যাবে, কেন পারছেন না?সাকিব: কেন পারছি না...আমি জানি না...(হাসি)। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে যা চাইছিলেন, তাই হচ্ছিল। এবার হলো উল্টোটা, কী মনে হচ্ছে, অধিনায়কত্ব কি এখনো উপভোগ করছেন?সাকিব: হ্যাঁ, করছি। আমার তো মনে হয় সামগ্রিকভাবে আমরা খারাপ করছি না। একটু আগে যখন শচীন আমাদের সঙ্গে কথা বলছিল, বললেন, আমরা আগের চেয়ে অনেক ভালো দল। প্রথম টেস্টের চেয়ে দ্বিতীয় টেস্টে আরও ভালো করেছি। এত বড় একজন ক্রিকেটার যখন এমন মন্তব্য করেন, তখন তো এটা বড় একটা পাওয়া। শচীনের কথা ধরেই বলতে হয়, আমরা উন্নতি করছি। বোলাররা ভালো করছে, এর আগে কখানোই হয় নাই, আমরা কোনো দলকে অলআউট করছি, এরপর আবার ব্যাটিং করতে নামছি। তবে আমাদের ব্যাটিংটা আরও ভালো করা দরকার, বিশেষ করে আমাদের ঘরের মাঠে আমি মনে করি প্রতি ইনিংসেই আমাদের ৩৫০ রান করার সামর্থ্য আছে, যেখানে আমরা গড়ে ১০০ রান করে কম করছি। এক নম্বর দলের বিপক্ষে খেলার চাপটা কি অনুভব করেছেন?সাকিব: এক নম্বর দলের বিপক্ষে খেলাটা তো সব সময়ই একটা চাপ। জিততে হলে সামর্থ্যের পুরোটা দিতে হবে এই চাপ তো থাকেই। ওদের কাছ থেকে অনেক কিছু শেখারও আছে। যেমন, রাহুল দ্রাবিড়-শচীন টেন্ডুলকারের জুটি। তো আমাদের এমন জুটি আরও গড়তে হবে। শুধু ব্যাটিংয়ে নয়, বোলিংয়েও। কেউ যদি একটা মেডেন নেয়, অন্য প্রান্ত থেকেও আরেকজনকে নিতে হবে। বোর্ডের দিক থেকে কোনো চাপ ছিল?সাকিব: না, ছিল না। এই ব্যাটিং উইকেটেও অনেক ব্যাটসম্যান রান পেলেন না, তো নিউজিল্যান্ডে গিয়ে তো পরিস্থিতি আরও খারাপ হওয়ার কথা। এটা নিয়ে আপনি কি চিন্তিত?সাকিব: একটু তো চিন্তিতই। তামিম ছাড়া আমরা ছয়জন যে টপ-অর্ডারে ব্যাটিং করি, ভালো করিনি এই সিরিজে। তবে খুব বেশি প্রভাবও আবার ফেলবে না। কারণ আমরা ভালো ক্রিকেট খেলছি, তো আশা করি নিউজিল্যান্ডেও ভালো কিছু হবে।