'আমরা সবাই বানর'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনস্টাগ্রামে পোস্ট করা নেইমারের ছবি।
ইনস্টাগ্রামে পোস্ট করা নেইমারের ছবি।

লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে কর্নার নেওয়ার সময় দানি আলভেজের উদ্দেশে এক দর্শকের কলা ছুঁড়ে মারা ও তার প্রতিক্রিয়ায় বার্সেলোনার ডিফেন্ডারের কলাটি হাতে নিয়ে খেয়ে ফেলার ঘটনায় বেশ হইচই পড়েছে ফুটবলবিশ্বে। বর্ণবাদকে আলভেজ উপযুক্ত জবাবই দিয়েছেন বলে অভিমত সবার। ব্রাজিলীয় এই তারকাকে এবার সমর্থন জানিয়েছেন স্বদেশি নেইমার।

ব্রাজিলীয় সেনসেশন অবশ্য এ ক্ষেত্রে আরেক কাঠি সরেস। ছেলেকে কোলে নিয়ে ইনস্টাগ্রামে তিনি পোস্ট করেছেন মজার এক ছবি। তাতে দেখা যাচ্ছে, তাঁর হাতে একটি খোসা ছড়ানো কলা। সঙ্গের শিশুপুত্রের হাতেও একটি খেলনাসদৃশ কলা। ছবিটির নিচেই নেইমার লিখেছেন, ‘আমরা সবাই সমান। আমরা সবাই বানর। বর্ণবাদকে না বলুন। ২০১৪ সালে এসেও এমন কুসংস্কার লজ্জার। এখনই মানুষের জেগে ওঠার সময়। দানি যা করেছে, তাতে আমার পূর্ণ সমর্থন রয়েছে।’