‘আমরা স্রেফ জিততে চাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় একটা ইনিংসের আশায় তাঁর ব্যাটের দিকে তাকিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু মোহাম্মদ আশরাফুল কাল করতে পারলেন মাত্র ২ রান। নিজের এই ব্যর্থতা, চট্টগ্রাম টেস্টের প্রথম তিন দিন ও এই টেস্টের ভবিষ্যত্ সম্ভাবনা নিয়ে কথা বললেন তিনি কেমন আছেন?মোহাম্মদ আশরাফুল: ভালো না। আমি রান পেলাম না, দলও ভালো করল না, মনটা তাই ভালো নেই। কেন এমন হলো? আশরাফুল: আমরা প্রথম ছয় ব্যাটসম্যান তো রানই করতে পারলাম না। মুশফিক-রিয়াদ রান করতে না পারলে তো অবস্থা আরও খারাপ হতো। আপনার নিজের আউটটা সম্পর্কে কী বলবেন?আশরাফুল: ইশান্ত শর্মার ওই বলটা দারুণ ছিল। ভালো একটা বলে আউট হলে আর কী করার থাকে! তার পরও খারাপ লাগছে, আমি রান পেলে দলের অবস্থাও ভালো হতো। প্রথম ইনিংসে কত রান আশা করেছিলেন?আশরাফুল: ৪০০ রান করতে পারলে বা ১০০-১৫০ রানের লিড নিতে পারলে ভালো হতো। ভারতকে হারানোর ভালো একটা সুযোগ তো মনে হয় হাতছাড়া হয়ে গেল...আশরাফুল: এখনো আশা ছাড়ছি না। আবহাওয়া ভালো থাকলে আগামী দু দিন ৯৭ ওভার করে খেলা হবে। আমরা চেষ্টা করব ওদের যত কম রানে আটকে দিতে পারি। আর চতুর্থ ইনিংসে রান তাড়া করার ব্যাপারে আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী। শ্রীলঙ্কার বিপক্ষে আমরা ৫২১ রান তাড়া করে ৪১৩ রান করে ফেলেছিলাম। মাঠ অন্য, তবে এই চট্টগ্রামেই তো ভারতের বিপক্ষে ১৫৮ রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেছিলেন। এ রকম ইনিংস কি দেখা যাবে?আশরাফুল: ও রকম ইনিংস খেলতে কে না চায়! কিন্তু চাইলেই তো আর হয় না। ও রকম ইনিংস প্রতিদিন খেলা যায় না। তবে চেষ্টা তো করবই। শেবাগের কথাটা মনে জ্বলুনি ধরায়নি?আশরাফুল: ও ওর মতো বলেছে। ওসব নিয়ে ভাবছি না। আমাদের লক্ষ্য ছিল ভালো করা। যেভাবে বলেছে, খারাপ তো লেগেছেই, তবে ওকে জবাব দিতে হবে বা প্রমাণ করতে হবে, এসব কোনো ব্যাপার নেই। আমরা স্রেফ জিততে চাই। শেবাগ তো খুব একটা ভালো করতে পারল না। মজা লাগেনি?আশরাফুল: হা...হা...ওর স্ট্যান্ডার্ডে তো খারাপই করেছে। ওর উইকেটটা নেওয়া এমনিতেও জরুরি, চোখের পলকে ২৫০-৩০০ করে ফেলে। সেঞ্চুরি করা মানেই কমপক্ষে ১৫০। শাহাদাত তো ভালো করার পর আপনার অবদানের কথা বলল। ওর প্রতি ‘স্পেশাল কেয়ার’ আছে নাকি?আশরাফুল: ও খুব ভালো ছেলে। নারায়ণগঞ্জের ছেলে তো, নারায়ণগঞ্জের ছেলেরা খুব ভালো আর সহজ-সরল হয়। এ জন্যই ওকে পছন্দ করি। দ্রাবিড়-লক্ষ্মণ দেখলাম আপনার ব্যাটটা খুব মনোযোগ দিয়ে দেখছেন...আশরাফুল: হ্যাঁ, মঙ্গুজ কোম্পানির ব্যাট তো। ওরা বলল, ব্যাটটা দারুণ। লক্ষ্মণ তো খুবই পছন্দ করেছে।